মূল লেখায় যান

একটি অ-লেখার ছিন্নাংশ……৭

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

পাখি পাখি………
ঝিক্‌মিকিয়ে ভেসে বেড়াও রঙীন ডানায় ,
ঐ নীল আকাশে মেঘের দেশে
হয়ে মেঘ বালিকা;
জেনেছো কি আকাশের ঠিকানা ?

নিঃশব্দ হাসিতে একরাশ ঝলমলে আলো ছড়িয়ে বললেন… শুনেছেন এ গানটি কখনও——–
‘বিধিরে আমায় ছাড়া রঙ্গ করার আর মানুষ পেলে না ‘
নিশ্চুপ নিরুত্তর নিরুপায় আমি ।

হা হা …কতই না সুন্দর কথা …মাঝে মধ্যেই মনে হয় একটি ইচ্ছে বৃক্ষ পেলে কী যে আনন্দ হত , মনের আনন্দে মনের দুঃখে যখন যা ই পেতে ইচ্ছে হত তা ই না হয় চেয়ে নিতাম অনায়াস প্রয়াসে কিন্তু তাও বা কী করে হবে ? ইচ্ছে  বৃক্ষের যদি কোন ইচ্ছে থাকে বা এই ইচ্ছেদের ও যদি আবার কোন গোপন ইচ্ছে থাকে , তাহলে……………

মোট পড়েছেনঃ ৮৫৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. অপূর্ব লিখেছেন । মূলত যখন কোনো সাহিত্যকর্ম, কবিতা, গল্প কিংবা অন্য কোনো যাই হোক না কেনো তা যদি নিজের ভেতর থেকে সাব্বলীল ভাবে বের হয়ে আরও অনেকর চাওয়া পাওয়া কে প্রতিফলিত করতে পারে সেটাকেই নান্দনিক শিল্পকর্ম বলি আমি । নান্দনিক…

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?