মূল লেখায় যান

একটি অ-লেখার ছিন্নাংশ……২

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

ইচ্ছে করে , খুবই ইচ্ছে করে –হেঁটে যাব গোর খোদকের এঁদো জীর্ণ শীর্ণ কুঁড়ের পাশ ঘেঁষে নিঃশব্দে নিভৃতে ভয়ে ভয়ে গুটিসুটি মেরে ঘার বেঁকিয়ে একটু উঁকি ঝুঁকিও দিতে , ডেকে একটু গপ্প করতেও ইচ্ছে করে , কিন্তু অজানা উসখুস  সাথে প্রচণ্ড ভয় ।  কী জানি …ঘোলাটে লাল চোখে তরমুজ বিচি দাঁত কিড়মিড়িয়ে হেলে-দুলে ধুপধাপ পা ফেলে এগিয়ে এসে ভয় পাইয়ে দেয় কীনা , বা শুভ্র দাড়িতে হাত রেখে সাদা আলখেল্লায় মৃদু হেসে এগিয়ে আসে কীনা কে জানে । তবে একদিন ওর কাছে যাব সব বিপত্তি অবহেলায় ঠেলে ফেলে ।

খুব জানতে ইচ্ছে করে – শুনেছ কি —–হেসে খুন হওয়া মৃতের হাসি বা শ্মশানের মিছিলে করোটির উল্লাস ধ্বনি বা মৃতের পাঁজর ভেঙ্গে গুমরে ওঠা নীরবে সরব কান্না । কী বলে  ?—-অখন্ড সুনসান স্তব্ধ নিরব নীরবতায় একটি অবুঝ অবোধ প্রতিবন্ধী শিশু বা কিশোরী কিম্বা একহারা যুবক বা যুবতী, অশীতিপর বৃদ্ধ বা পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা বা বিষ পানে আত্মহনন-কারী যুবতী বা পণ্যা নারী বা  বীরাঙ্গনারা কী বলে তোমার কানে কানে একান্তে, অথবা নিজের গোর খুঁড়তে গিয়ে নিজের কথা কী শুনতে পাও ?

মোট পড়েছেনঃ ৯২০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. অসাধারন হয়েছে ।
    গোর খোদকের কাছে গিয়ে জানতে চাওয়ার ধারনাটা নতুন লাগলো।

    ‘ খুব জানতে ইচ্ছে করে – শুনেছ কি —–হেসে খুন হওয়া মৃতের হাসি বা শ্মশানের মিছিলে করোটির উল্লাস ধ্বনি বা মৃতের পাঁজর ভেঙ্গে গুমরে ওঠা নীরবে সরব কান্না । কী বলে ?—-অখন্ড সুনসান স্তব্ধ নিরব নীরবতায় একটি অবুঝ অবোধ প্রতিবন্ধী শিশু বা কিশোরী কিম্বা একহারা যুবক বা যুবতী, অশীতিপর বৃদ্ধ বা পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা বা বিষ পানে আত্মহনন-কারী যুবতী বা পণ্যা নারী বা বীরাঙ্গনারা কী বলে তোমার কানে কানে একান্তে, অথবা নিজের গোর খুঁড়তে গিয়ে নিজের কথা কী শুনতে পাও ? ‘ – প্রান ছুয়ে গেলো ।

    1. অভিনব কীনা জানিনে তবে ভাবনা অবশ্যই ।
      হ্যা, চেষ্টা করব নিয়মিত প্রকাশের । অনেক অনেক বড় এ লেখাটি এমন করে
      যতটা দেয়া সম্ভব দেব ।
      আপনাকে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?