মূল লেখায় যান

একটা বকুল গাছ

সিকদার সাদ রহমানকবিতা২৫টি মন্তব্য

 

জানি তোমারো একদিন মন খারাপ হবে,
চশমাটা নামিয়ে..
শাড়ির আঁচলে মুছবে চোখ।
এলিয়ে দেয়া চেয়ারের বা পাশে তাকিয়ে
আমায় খুঁজবে তোমার দীর্ঘশ্বাস!

ডায়েরির পাতায় কালো অক্ষরে
অনেক অভিশাপ লিখে রেখেছি বে নামে,
প্রতিদিন নিজেই গালমন্দ শুনি নিজের কাছে।
তবুও মন খারাপ হয় না আমার।

কোনো শীতের মাঝ রাতে হিমাদ্রি অনুভবে
আমার কলরবে যদি মন ভেংগে আসে
ভেবে নিও আমিও এসেছিলাম,
তোমার কাছে, তোমার পাশে,
উষ্ণতার বসন হয়ে, দুঃখকে ভালোবেসে।

জানি তুমিও একদিন আমায় পিছু ফিরে ডাকবে।
গোলাপ কে দেবে আমার নাম,
শালিক কে দেবে ভালোবাসা।
পরিক্রমায় ঘুরে বেড়াবো তোমার চার দেয়ালের বেলকনিতে! আলো আঁধারের আবছায়ায়।

….তোমার ও একদিন
আমায় ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে
সে চাওয়ায় আমার কবরে লাগানো হবে
“একটি বকুল গাছ”

একদিন তুমিও আমায় খুঁজবে,
তখন তোমার চোখ বেয়ে যদি নেমে আসে ঢেউ,
নিশ্চিন্তে থেকো….
জীবনের শেষ পাতায়, শেষ শব্দে
তোমার জন্যে অনেকগুলো ভালোবাসা রেখে গেলাম। তুমি বকুল ফুলে আমার ঘ্রাণ নিও।

#সিকদার_সাদ_রহমান
১৯-০৬-২০১৯

মোট পড়েছেনঃ ৯৩২জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

      1. সাদ, আমাদের লেখাগুলোতে কমেন্ট দেননা কেন ভাই? আমরা কি খুব খারাপ লিখি? খারাপ লিখলেওতো কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট একজন লেখকের লেখাকে সার্থক করে। আমি আশা করবো আপনি ব্লগে নিয়মিত হবেন এবং অন্যদের লেখাতে নিজের মন্তব্য দিয়ে সবার সাথে সু সম্পর্ক গড়ে তুলবেন।

  1. ভালোবাসারা বকুলের সুঘ্রানে বেঁচে থাকুক এভাবেই আমরন। ভাবে তুমি সম্পূর্ন সফল ভাবে প্রকাশ করেছো। তোমার লেখা নিয়ে আগেও বলেছি,কেমন করে করো চয়ন শব্দের?
    ব্লগে লিখে কেউ আজ পর্যন্ত টাকা পয়সা পাইছে কিনা জানা নাই। তয়…..নতুন বাসায় উঠার পরে দাওয়াত দিবোনে। আইসা ভরপেট খেয়ে যেও গরু খিচুড়ি 😀😀😀
    বেশি বেশি লেখা দাও। সামনের বই মেলায় তোমার বই কিনতে চাই😊

  2. ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে যত্ন করেই রাখতে হয়, যারা সেটা পারেনা তাদের জন্য সমবেদনা ☺
    কারণ এমন সময় মর্ম উপলব্ধি করে তখন আর কিছুই করার থাকে না।
    অনেক ভালো লেগেছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।