মূল লেখায় যান

একটা তুমি চাই

রোকসানা খন্দকার রুকুকবিতা৩৩টি মন্তব্য

হ্যাঁ! তোমাকেই আমার খুব বেশি প্রয়োজন

তুমিই তো,যাকে অকপটে বলা যায় সব প্রকাশ্য অপ্রকাশ্য।

সহ্য কর তুমি আমার সকল অত্যাচার

হাজার নখের আঁচড়ে ছেড়ে দাও না

আগলে রাখ বুকের ভেতর শক্ত করে।

সমাজ যখন ধিক্কারিত করে,অভিশাপ দেয়,আস্ফালন করে,

পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বল আমি তো আছি।

আমার শত অপরাধ,অন্যায়,দোষ,পাগলামি,বখাটেপনা মেনে নিয়ে বল এসবই আমার ভালো লাগে।

তাই তো তোমায় এত এত ভালো বাসি।

কোন কিছুই পাবার যোগ্যতা নেই আমার

অগোছালো,সময়জ্ঞানহীন, বাউন্ডুলে একটা,

তারপরও বল,তুমি তো অদ্বিতীয় তোমার মত হয় বলো?

শত ব্যস্ততার মাঝেও আমার পছন্দের বই আনতে ভুল হয়না তোমার।

সব ফেলে রেখে কবিতা নিয়ে বসলে বল লাগবে কিছু?

আমার সমস্ত দুকখের বোঝা মুখবন্ধি করে আটকে রাখ তোমার অভয় হাসিতে।

মন খারাপ সে বুঝতে বাকি থাকে না তোমার

তার জন্য তোমার অস্থিরতা আর অনেক আয়োজন

শুধু দেখে দেখে বলি-

শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর।

মোট পড়েছেনঃ ১৬১৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৩টি মন্তব্য

    1. প্রথম হওয়ার জন্য ধন্যবাদ আর অনেক আশির্বাদ সমৃদধ একটা চুমু। শাড়ি ছাড়া আর কি কি চাই বল?আমি আমার বোনকে সবটাতেই প্রথম দেখতে চাই।
      শুভ কামনা।

  1. খুব চমৎকারভাবে চাওয়ার কথা প্রকাশ করেছেন —” শুধু দেখে দেখে বলি-
    শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর”।
    ভালো কবিতা উপহার দেয়ার জন্য প্রীতিময় শুভেচ্ছা নেবেন।

  2. জীবনে চলার পথে এমন একজন মানুষ পাশে থাকলে পথ চলতে কিসের ভয়? তাইতো আমরা সবাই এমন কাউকেই পাশে চাই, যে সুখে দুখে পাশে থেকে শক্তি সাহস যোগাবে……ভালোলাগা জানিয়ে গেলাম কবি।

  3. শুধু দেখে দেখে বলি-

    শুধু তোমার জন্যে বাঁচতে ইচ্ছে করে অনেক অনেক বছর।
    কেউ এমন একটা তুমি পেলে তার জীবনটা স্বার্থক।

    চমৎকার উপস্থাপন দিদি, আপনার জন্য শুভ কামনা রইলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?