মূল লেখায় যান

এই শহরের সেই মেয়েটি

সিকদার সাদ রহমানকবিতা১৭টি মন্তব্য

#এই_শহরের_সেই_মেয়েটি

এই শহরেও একটি মেয়ে আছে
যে শাড়ি পরে।
লাল নীল বাতি আর ইট পাথরের মাঝে
প্রতিমা প্রতিকে হেঁটে চলে।

এই শহরের সেই মেয়েটি
মবিল পোড়া গন্ধে শাড়ির আঁচলে নাক লুকায়
কপালে লাল টিপ দিয়ে
কর্পোরেট অফিসে চাকরি করে

কাঁধে ব্যাগ ঝুলিয়ে
রংগীন স্বপ্ন নিয়ে পিচ ঢালা পথে
ঘামে, তাপে খরায় একাকার হয়।

এই শহরের সেই মেয়েটি সুদর্শণা
কোমল হাসি আর ঠোঁটে লেগে থাকা লিপস্টিক
আমার কবিতায় ভাসে।

তার দিকে আমি চেয়ে থাকি অপলক,
কখনও দূর থেকে দেখি
কখনো কাছে থেকে,
কখনো লুকিয়ে দেখি

তাকে ভালোবাসি বলা হবে না,
সে আমার প্রেম নয়, কল্পনা!

এই শহরের সেই মেয়েটি মায়াবতী,
তাকে আমি ভালোবাসি,
বলা হলো না, বলা হবে না!
সে আমাকে ভালোবাসবে?
নাকি ভালোবাসতেন,
জানা হলো না, জানা হবে না!

#সিকদার_সাদ_রহমান
২৭-০২-২০২০

মোট পড়েছেনঃ ১০২১জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. কল্পনার একজন মায়াবতীকে নিয়ে এত সুন্দর করে লিখেছেন, আবার বলছেন সে আপনার প্রেম নয়, কল্পনা!! বেশতো, কল্পনা যদি এমন মিষ্টি মধুর হয়, তবে কল্পনাতেই থাকুক সে।

    ভালো লিখেছেন সাদ,
    আরও লিখুন, নিয়মিত হন।
    শুভ কামনা 🌹🌹

  2. মনের কথা মনের ভিতর যদি থাকে লুকিয়ে
    বড্ড বেশি মন খারাপ হয় দুঃখ-যাতনে
    তার চেয়ে ভাই ঢের ভাল সাহস নিয়ে বুকে
    ফাল্গুনের এক প্রভাতে দিন না তাকে বলে।

    চমৎকার কবিতা,
    লিখতে থাকুন, সাথে আছি
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।