মূল লেখায় যান

এই নগরে

কামরুল ইসলামকবিতা৪টি মন্তব্য

 

এই নগরে কথায় কথা গুলি ছুঁড়ে

এই নগরে রক্ত ঝরা বুলি উড়ে

এই নগর এখন ইট পাথরে ঘেরা

এই নগর নিয়েই কি বুকে স্বপ্ন ছিলো ভরা ?

এই নগরের নিঃশ্বাস এখন ভারী

এই নগরেই স্বপ্নভুক লক্ষ পথচারী

এই নগরের দৃষ্টি এখন  আকাশ ছোঁয়া

এই নগরের বায়ু দোষণ, মেঘের মত ধোয়া  ।

 

এই নগরের  বুকে ব্যথা আজ

এই নগরেই লুটে খাওয়ার রাজ

এই নগরেই দালান কোঠার বাহার

এই নগরের ই পেটে ক্ষুধা,  নাই আহার  ।

 

এই  নগর নিয়েই ভাবনা ছিল রোজ

এই নগর ই,  নগরের কাছে নিখোঁজ

এই নগরই রীতিমত অচেনা লাগে বেশ

এই নগর ই কি,  আমার সোনার বাংলাদেশ ???

 

রচনা কাল ঃ ০৫/০৮/২০২২

ঢাকা

মোট পড়েছেনঃ ৫১৬জনআজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।