বর্ষা শেষে শরৎ এলো
এলো ঋতু রাণী,
প্রভাতে ওই শিউলি ফুলে
সৌরভ ছড়ায় জানি।
শিউলি হলো রাতের রাণী
শরৎকালে ঝরে,
তাহার রূপের ডালাখানি
প্রেম প্রীতিতে ভরে।
শরৎকালে নদীর জলে
কচুরি ওই ভাসে,
নানা ফুলে সুবাস পেয়ে
ভ্রমর ছুটে আসে।
হালকা রোদে লঘু বৃষ্টি
থেকে থেকে পড়ে,
শরৎকালে নানা গাছে
নানা ফল যে ধরে।
ধরার বুকে প্রেমে ভরা
শরৎ ঋতু তবে,
শরৎ হলো সুন্দর ঋতু
নিখিল এই ভবে।
রচনাকালঃ
২৬/০৮/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত
মোট পড়েছেনঃ ৮০২জনআজ পড়েছেনঃ ০জন
১০টি মন্তব্য
খুব সুন্দর কবি দা অনেক শুভেচ্ছা রইল
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।
ছন্দময় কাব্য ভালো লাগল। ধন্যবাদ। শুভ ব্লগিং
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
বর্ণীল ঋতু নিয়ে চমৎকার লেখা — শরৎ ঋতু তবে,
শরৎ হলো সুন্দর ঋতু
নিখিল এই ভবে।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।।
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ধন্যবাদ।।।
চমৎকার শরৎ কাব্য।
ধন্যবাদ প্রিয়।।
শুভকামনা রইল সতত।।।