মূল লেখায় যান

ঈদ এসেছে করবীতলে

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

ক্লান্ত দেহে আনমনে ধূসর গোধূলি বেলায়
এসেছি তোমার দুয়ারে হে প্রণয়নী,
অন্ধকারের কষ্টিপাথরে অসারত্ব বিসর্জনে।

আত্মসচেতনে অম্লান মাধুরী রসকাব্যে
হৃদয়ে বিজন পুলিনে গেঁথেছে শব্দমালা,
অপ্রকাশে নিস্তব্ধতায়-
ক্ষণেক্ষণে গর্জে ওঠা সুরের রুপের বাণীতে
এ যেন এক ধূম্রজালের মায়া!

মিলনসুখে আনন্দ হৃৎস্পন্দনের হিল্লোলে
বেদনার বুকচিরে অঙ্কুরিত মাদল কন্ঠে,
অনন্তের অঙ্গনে কুন্ডলে গাঁথা মালায়
হে মালতিসখা বরণ কর আমায়,
দাও সুচিরসঞ্চিত নিশিথের বিচ্ছেদ ভুলিয়ে।

করবী বাতাসের অরুপতলে
এসো বিহারে রুপে পূর্ণ করে,
দ্যাখো নতুন চাঁদ উঠেছে
ঈদের খুশিতে উৎসবে মোহিনী সুরে।

দেশে-প্রবাসে,কাছে-দূরে ঈদ আনন্দে
চলুন উল্লাসে মাতি একসাথে।

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক

মোট পড়েছেনঃ ১১০৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. সচেতন শব্দ গর্জনে কবিতা ভরপুর হয়ে গেছে। কবির রস মাধুরীর ধূম্রজাল অম্লান থাকুক, তাহলে মাঝে মাঝে আমরাও এমন লেখা পাবো।

    ঈদ মুবারক তৌহিদ ভাই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?