আসবে তুমি

কুয়াশা মাখা চাদরে, রোদ ছুঁয়ে গেছে উঠোন ~
হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~
শাখে ডাকে পাখী, প্রকৃতি রুপে সাঝ সাঝ ~
নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ ~
স্বপ্নভুক প্রাণ এক, দিন যায় গুনে গুনে ~
প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~
খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~
ফুলের হাঁসি, দোয়েলের শিষ, সবুজের নির্যাস ~
মায়ার আঁচল, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
অন্তিম নিঃশ্বাসে ক্লান্তির পরিত্রাণ ~
পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
বারতা নিয়ে আসবে তুমি এক প্রহরে ~
নিরবতা ভেঙে আমার অগোছালো শহরে ।
~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।
মোট পড়েছেনঃ ৬৭৮জনআজ পড়েছেনঃ ০জন


২০টি মন্তব্য
চমৎকার এক অনুভুতি কবি দা
ধন্যবাদ ভাই
একাকীত্বের অবসান ঘটুক
ধন্যবাদ
একাকীত্বের অবসান ঘটিয়ে আসুক সে-ই কাঙ্ক্ষিত জন। অফুরন্ত শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
ধন্যবাদ
গভীর ভাবনার চমৎকার কাব্যিক প্রকাশ করেছেন।
কবিতা পাঠে মুগ্ধ হলাম
ধন্যবাদ
দারুণ লিখেছেন।। শুভকামনা রইল পাতায়।
ধন্যবাদ ও
শুভ কামনা
আসতে বলে দিয়েছি-আসবে সে। চমৎকার কবিতা।
ধন্যবাদ ভাই
অপেক্ষা করতে হবে বোঝা যাচ্ছে।
শুভ কামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
“নিরবতা ভেঙ্গে আমার অগোছালো শহরে” আকাঙ্ক্ষার অবসান হোক এই কামনা।ভালো থাকুন।
ধন্যবাদ আপু
আহা প্রেম — পরম স্পর্শে জেগে উঠবে আকাশে নীল ~
একাকীত্বের অবসানে, ভালবাসায় বর্ণীল ~
ধন্যবাদ ভাইয়া
নীরবতা ভেঙে ভালোবেসে গুছিয়ে দিক জীবনের রং!
ধন্যবাদ ভাই