মূল লেখায় যান

আরজু মুক্তার চলে যাওয়া।।

কাজি রাশেদকবিতা৮টি মন্তব্য

কবি, লেখক এবং ব্লগার আরজু মুক্তার আকস্মিক মৃত্যুতে আমার নিবেদন।।

 

হঠাৎ করেই তোমার সাথে পরিচয়,

হৃদতার বেড়াজালে বেঁধে ফেলা,

অনুরোধ আর নির্দেশনায়

সোনেলা ব্লগের পাতায় মিশে গেলাম

শুধু তোমার আন্তরিকতায়।

 

বিশ্বাস করো,

সোনেলা ব্লগের মুল পাতায়

লিখবো লিখবো করে বহুবার,

বহুভাবে চেষ্টা করেছি।

বহুবার সাইন ইনের ধূম্রজালে,

ব্যর্থতার ভারে,

কষ্টের সীমান্তে,

বারবার কাঁটাতারের

বাঁধায় রক্তাক্ত্ব হয়েছি।

তবুও পারিনি, তবুও হয়নাই।

 

হঠাৎ করেই তুমি এলে,

বার বার তোমার ইচ্ছে আর মমতায়

আমার স্বপ্নকে সত্যি করে দিয়ে,

সোনেলা ব্লগের সোনালী পাতায়

আমাকে যুক্ত করে নিলে।

 

আরজু মুক্তা,

সেই তুমি আরজু মুক্তা,

তুমি চলে গেলে সুতোর ওপারে,

কথা নেই, বার্তা নেই,

হুট করে চলে গেলে আমাদের কাঁদিয়ে,

চল গেলে একেবারে আকস্মিকতায়।

কি এমন কাজ, কি এমন তাড়া ছিলো

জানি না,

শুধু জানি তুমি আমাদের

শোকের সাগরে ভাসিয়ে,

চলে গেছো,

না ফেরার অনন্ত যাত্রায়।।

মোট পড়েছেনঃ ৯৬৩জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. তাঁর চলে যাওয়া ভাবায়, তাঁর প্রস্থান করুণ সুরে হৃদয়ে কান্না উঠায়, আমাদের সবাইকে এভাবেই যেতে হবে নিশ্চিত মৃত্যু অনিশ্চিত এই ভুবন।
    আল্লাহ তাঁকে জান্নাত দান করুন। আমিন।

  2. সম্মানিতা ব্লগার মরহুমা আরজু মুক্তার বিদেহি আত্মার শান্তি কামনা-সহ উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আপনার পোস্টে মন্তব্যের মাধ্যমে ও আমার মন থেকে প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন উনাকে ওপারে ভালো রাখে।

  3. ব্লগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। নতুন কাউকে নিজে এমন ভাবে আপন করে নিতেন যে সে এই পরিবারের অংশ হয়ে যেতো। তার আত্মার শান্তি কামনা করছি সতত।

  4. অন্য অনেকের মতোই তিনি আপনাকেও ব্লগে আনতে পেরেছিলেন। গুণী মানুষটি চলে গেছেন সবাইকে রেখে।
    আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।
    আমিন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।