মূল লেখায় যান

তুমি শুধুই সমান্তরাল।

কাজি রাশেদকবিতা৮টি মন্তব্য

এক আকাশ, একই বাতাস
বহমানতাও এক,
শরতের আকাশে মেঘের উড়ে বেড়ানো,
কাশবনের হাওয়ার দোলাদুলি,
পাখীদের গান আর
নদীর ছুটে চলা, সবকিছু এক, অভিন্ন।

শুধু তোমার সাথে আমার পথচলাটাই ভিন্ন,
ভিন্ন হয়ে যায়,
শুধু ভিন্ন হয়ে যায়, ক্ষনে ক্ষনে।

তোমার চিবুক ছুয়ে তোমার চোখে ডুব দেওয়া,
তোমার ওষ্ঠের সুরে সুর মিলায়ে জীবন খোঁজা,
তোমার গ্রীবার স্বর্গীয় উপত্যকায় আলতো ঠোট
রেখে জীবনের সুখে সুখ মেলানো,
সবই আমার স্বপ্নের ভান্ডারে,
জমা পরে, শুধুই জমা পরে।

তোমার আমার সীমান্তে,
আজ কাঁটাতারের বেড়া,
ফেলানীর ঝুলে থাকা লাশ,
করিমের রক্তাক্ত শরীর,
আমাকে তোমার কাছ থেকে দুরে
অনেক অনেক দূরে,
সরিয়ে নেয় ক্রমশঃ দূর থেকে দূরে,
ভালোবাসাতেও এনে দেয়,
ভিসা অ-ভিসার দুরত্ব।

তবু এই মন,
এই হৃদয়ের প্রতিটা স্পদনে
তোমার নাম, তোমার ভালো লাগা না লাগা,
তোমার বিধি নিষেধ,
মানা না মানা সব,
নিয়মের বেড়াজালে আমাতে বন্দী
সহজে বা অসহজে,
সময়ে বা অসময়ে কিছু বলা বা না বলা।

মোট পড়েছেনঃ ৬০৫জনআজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম। লিখুন প্রাণ খুলে।
    অন্যদের লেখাও পড়েন। মন্তব্য করুন।
    সবকিছু জমা হলেও মন্দ না। ঐ রকম একজন প্রেমিকা থাকলে, আবেগগুলো জমে জমে নিশ্চয় প্রজাপতির ডানায় পাখা মেলবে। না বলা কথাগুলোও প্রাণ ফিরে পাবে। আপনার এমন কবিতা পড়ে বুঁদ হয়ে থাকা যায়।
    শুভ কামনা সবসময়।

  2. নিবন্ধন হবার ৪ বছর পর পোস্ট দিলেন 😯😯!! সুস্বাগতম আপনাকে আমাদের প্রিয় সোনেলার অঙ্গনে। হৃদয়ে লেখা নাম কখনো কি যায় ভোলা না মোছা যায়? নিয়মিত লিখুন এখন থেকে। অফুরন্ত শুভকামনা রইলো

  3. প্রকৃতি একই নিয়মে চলে। তাই তাদের চলার পথে ভিন্নতা নেই। ভালোবাসার মানুষগুলোর মধ্যে মতভেদ তৈরি হয়। সেখান থেকে সৃষ্টি হয় চলার পথে ভিন্নতা।
    চমৎকার কবিতা।
    শুভ কামনা রইলো।

  4. বাস্তবতার দেয়াল কাটাতারের বেড়ার চাইতে অনেক তীক্ষ্ম। মনের দূরত্ব বেড়ে গেলে ভিসা-পাসপোর্ট কোনো কাজে লাগে না।

    সোনেলা পরিবারে স্বাগতম। নিয়মিত লিখুন।
    শুভ কামনা 🌹🌹

  5. পাওয়া না পাওয়ার যন্ত্রণার অপূর্ব প্রকাশ — তবু এই মন,
    এই হৃদয়ের প্রতিটা স্পদনে
    তোমার নাম, তোমার ভালো লাগা না লাগা,
    তোমার বিধি নিষেধ,
    মানা না মানা সব,
    নিয়মের বেড়াজালে আমাতে বন্দী
    সহজে বা অসহজে,
    সময়ে বা অসময়ে কিছু বলা বা না বলা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।