মূল লেখায় যান

আমি শুধু লিখতে ভালোবাসি

ইয়াগনিন সুলতানাএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

আমাদের লেখালেখি করতে ভালোলাগে তাই লিখি। যখন যেটা মাথায় আসে সেটাই লিখি। এবং যারা লিখতে পছন্দ করে তারা আমার জানা মতে  পারসোনাল স্ট্যাটাস ও খুব কম দেয়।
আমরা,বিশেষ করে মেয়েরা যাই লিখিনা কেন সেটাকে কেন আমাদের লাইফ কাহিনী বলেন আপনারা? কম তো লিখিনা। প্রতিটা লেখাতেই প্রয়োজন অনুযায়ী চরিত্র পরিবর্তন করি। যেটাই লিখি সেটাই আমার,আপনার এবং অন্য সব মেয়েদের জীবন কাহিনী লাগে আপনাদের?? আ্মাদের একা একটা চরিত্রকে আর কতোগুলো চরিত্রে প্লে করাবেন আপনারা ভাই? আর আমি,আপনি,এবং অন্য মেয়েরা এখনো এমন কেউ হয়ে উঠতে পারিনি এখনো যে , যার জীবন কাহিনী খুব রসালো হবে যেটা নিয়ে লেখালেখি করবো।
আমরা লিখি,আপনাদের ভালোলাগলে আমাদের নিজেদের ও খুব ভালোলাগে। কিন্তু যখন সব শেষে “এটা আপনার স্টোরি তাইনা ” শুনি সব হ্যাপিনেস গুলো উড়ে যায়।
আপনারা আমা্দের লেখা পড়ুন। ভালোলাগলে ও বলবেন, খারাপ লাগলে ও বলবেন। কিন্তু প্লিজ ওটাতে আমাদের পারসোনাল লাইফ জড়াতে যাবেননা।

মোট পড়েছেনঃ ৯১৪জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. নারীরা লিখলেই তা তাঁদের জীবন কাহিনী হয়ে যায়। অদ্ভুৎ মানসিকতা এমন প্রায় সবার। ভালো বলেছেন আপু।

  2. মেয়েরা একটি কবিতা লিখবে , হয়ে যায় তাঁর নিজের কথা ।
    একটা কষ্টের , হতাশার গল্প লিখবে – সেটা তাঁর কাহিনী ভেবে সমবেদনা জানাতে থাকবে কিছু মানুষ।
    কেউ কেউ তো তাঁকে উদ্দেশ্য করে লিখেছে বলে প্রেমিকও বনে যান- এমনও উদাহারন আমি জানি।

    ‘ পুরুষরা লিখলে তা হয় লেখা আর মেয়েরা লিখলে তা হয় তাঁর জীবনের সত্য ঘটনা ‘- এমন ধারনা আছে অনেকেরই।

    ভালো লিখেছেন , আলোচনার দাবী রাখে লেখায়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।