আমি বলছি তার কথা
আমি বলছি তার কথা
সকালের আকাশে নির্ভয়ে জেগে ওঠা রক্তিম সূর্য সে
কোমলতার প্রতিমূর্তি ।
বার বার হাজার বার তাকালেও
চোখ তখন বিদ্রোহ করে না
সদ্য বিবাহিতা স্ত্রীর মত ফিসফিসিয়ে বলে না
আমার কষ্ট হচ্ছে।
আমি বলছি সকালের সূর্যের কথা
নির্জন ছায়াবীথী বা টুনটুনি পাখির
দুষ্টুমি ভরা ডাকের মত যে উপভোগ্য।
সূর্য তুমি সকালের সূর্য হয়েই থাক,
আমি তোমার দিপ্তিময়তা দেখতে চাই।
আঁধারের দেয়াল ভেঙে উদিত হওয়া শিখতে চাই ।
মোট পড়েছেনঃ ৮০৯জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য
বাহ ! অনুভূতির প্রকশটা ভালো লেগেছে ।
ধন্যবাদ ।
আবেগটি বুঝা যাচ্ছে , প্রকাশ সুন্দর হয়েছে ।
বুঝাতে পারলেই হল ।
মধ্যাহ্ন সূর্যের কথা ভুলে থাকা ঠিক হবে না ।
মাঝে মাঝে ভুলে যেতে ভালো লাগে ।
ভালো লেগেছে খুব ।
🙂
এমন স্নিগ্ধ অনুভুতি থাকুক সারাক্ষণ ।
এটাই কামনা ।
লেখায় ভালোলাগা জানালাম ।
পড়ার জন্য ধন্যবাদ ।
ছোট কবিতায় ভালোলাগা (y) -{@
আমি বলছি তার কথা
সকালের আকাশে নির্ভয়ে জেগে ওঠা রক্তিম সূর্য সে
কোমলতার প্রতিমূর্তি ।
বার বার হাজার বার তাকালেও
চোখ তখন বিদ্রোহ করে না
সদ্য বিবাহিতা স্ত্রীর মত ফিসফিসিয়ে বলে না
আমার কষ্ট হচ্ছে।——
চমৎকার একটা মিষ্টি ভাব ছড়িয়ে আছে কবিতাটায়…. ভাল লাগল 🙂
খুবই খুবই চমৎকার। +++