মূল লেখায় যান

আমিও পারি

কামরুল ইসলামকবিতা১২টি মন্তব্য

মনে কি করেছো, মেনে নিয়েছি হার ~
আমিও ছুঁতে পারি আকাশ ~
উত্তাল তরঙ্গে পাড়ি দিতে পাড়ি সাগরের জলধার ~
বুক ফুলিয়ে নিতে পারি প্রকৃতির নির্মল নির্যাস ।।
হামাগুড়ি দিয়ে চলতে শিখিনি ~
মেরুদন্ড শক্ত, সুনিপুণ সুঠাম ~
প্রয়োজনে ভাঙি, তবুও মচকাতে নেই ~
চাপে কাতর নয়, ডাম বাম ।।
ভালবাসতেই এসেছি, আজন্ম কাল ~
ছলনা বা হটকারীতা নয় ~
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।
হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~
প্রতিদিনের পথ চলা ~
অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~
হাজারো কথা না বলা ।।
যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~
মনের রাজা তো বটে ~
বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~
যা কিছু যায় ঘটে ।।
~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১০/০৩/২০
ঢাকা

মোট পড়েছেনঃ ৬০৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~
    প্রতিদিনের পথ চলা ~
    অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~
    হাজারো কথা না বলা ।।
    যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~
    মনের রাজা তো বটে ~
    বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~
    যা কিছু যায় ঘটে ।।
    অসাধারণ প্রকাশ, বিমোহিত হলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?