মূল লেখায় যান

প্রতীক্ষা

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

একদিন আমিও শব্দের যথার্থ ব্যবহার শিখবো।
শব্দের পিঠে শব্দ বসিয়ে ভাবনারা করবো প্রকাশিত।
অজস্র শব্দের সংযোগে স্বপ্নেরা করবো বাস্তবিত।
শব্দের সমাহারে আঁকা কল্পকথা করবো জীবন্ত প্রাণবন্ত।

সেইদিন ঠিকই করবো অনবদ্য কিছু সৃষ্টি!
কথার পিঠে কথা বসিয়ে গান গল্প লিখবো।
সহস্র শব্দ থেকে যোগ্য শব্দ এনে কবিতা লিখবো।
শব্দে ছন্দে অলংকারে কবিতা সাজাবো।

একদিন আমিও অবিশ্বাস্য কিছু করবো সৃষ্টি!
শুধু সেই আশাতেই যুগ যুগ ধরে বেঁচে থাকবো।

মোট পড়েছেনঃ ৯৪৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

  1. একদিন সত্যিই অবিশ্বাস্য কিছু সৃষ্টি হবে। যার মনে এত প্রত্যয় আর দৃঢ়তা, তার স্বপ্ন বিধাতাও অপূর্ণ রাখেন না। স্বপ্ন গুলো পূর্ণতা পাক, শুভ হোক সকল চাওয়া।

    শুভ কামনা নিরন্তর 🌹🌹

  2. কোনকিছুর আশাতেই আমাদের প্রতিদিনের বেঁচে থাকা। আর এই মায়া নিয়েই জীবন।
    খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছেন। স্বপ্ন পূরণ হোক। আমরা যেন আরও অনেক বছর বেঁচে থাকি।

    1. এও ছিলো কপালে!
      শেষে কি না পেটে পিলে😰😰

      লক্ষ্য অর্জনে সক্ষম/ব্যর্থ তা হোক না কেনো চেষ্টা করতে তো দোষ নেই।

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. একদিন আমিও অবিশ্বাস্য কিছু করবো সৃষ্টি!
    শুধু সেই আশাতেই যুগ যুগ ধরে বেঁচে থাকবো।

    ……..আশা নিয়েই তো মানুষের বেঁচে থাকা। গান, গল্প, কবিতার মাঝে বেঁচে থাকা যায় শত সহস্র বছর। কাবিটায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।

  4. একদিন আমিও শব্দের যথার্থ ব্যবহার শিখবো।
    শব্দের পিঠে শব্দ বসিয়ে ভাবনারা করবো প্রকাশিত।
    অজস্র শব্দের সংযোগে স্বপ্নেরা করবো বাস্তবিত।
    শব্দের সমাহারে আঁকা কল্পকথা করবো জীবন্ত প্রাণবন্ত।

    শেখার শেষ নেই আপু, শেখার বয়স নেই।
    চমৎকার লিখেছেন আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?