মূল লেখায় যান

আমার প্রেম

খাদিজাতুল কুবরাকবিতা২১টি মন্তব্য

 

এই কি সেই  প্রেম!
যারে আমি নিজের হাতে…..
না, না আমি খুন করিনি!মূলত পারিনি।
বলতে পারো কেউ?
বুকের পিঞ্জরে কার পদধ্বনি শুনি!
খাঁচার খিল খুলতে কার আকুলিবিকুলি!
পোষা ময়না ও তো ছেড়ে যায় নাকি?
সাধে কি আর বন্দি করেছিনু তোরে প্রাণপাখি!
তুই কি জানিস না?
কার তরে বুকের ভেতর উথলে ওঠে ঢেউ!
সেই ঢেউ ভাসিয়ে নেয় সংযমের সব বাঁধ,
ভেঙে দেয় একা থাকার সমস্ত প্রতিরোধ।
চাইলেই কি ভোলা যায় প্রেম!
প্রেম তো  মনের আয়নায় এসে দাঁড়ায়,
ধূলিমাখা তানপুরাটায়  সুর তুলে বিষাদ জাগায়,
হোক বিষাদ তবুও প্রেম!
অরুণের তরুণী প্রেম বেলা পড়ে এলেই কি ভ্রম!
কস্মিনকালেও নয়,
সে যে তুলে রাখা নিপাট প্রিয় শাড়িটির মতোন,
যার ন্যাপথলিনের গন্ধটাও অতি প্রিয়!
সেই তো বিষন্ন অনুভব হলেও প্রেম!
তাই তো তোকে চোখে চোখে রাখি,
নিভৃতের অশ্রু ফোঁটাটি তো তুই,
মুখের হাসির ক্ষীণরেখাটি ও তুই।
তোকে নিয়ে সাজাই কল্পরাজ্যে গল্পের ডালি,
তুই যে আমার আঁধার কুঠুরিতে চাঁদের ফালি।

মোট পড়েছেনঃ ১০৯১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. প্রেমটা আসলেই মনকে আনচান করে তুলে। আর সেই প্রেম যদি হয় স্বর্গীয়। কোন প্রেমিক বা প্রেমিকাই পারেন না নিজ হাতে তার প্রেমকে খুন করতে। প্রেমের মাঝে যদি এমন করে হাবুডুবু খান তবে এত শত শত প্রশ্নতো আসবেই।
    অসম্ভব ভালোলাগা একটি কবিতা।

    1. শামীম ভাইয়া এখানেই সমস্যা বাস্তবে আমি কাটখোট্টা দিদিমণি। আমার পরিবারের সবাই এটা জানে। লেখক আর অভিনেতার বহিঃপ্রকাশ দেখে আসল মানুষকে বোঝা যায় না।
      আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
      ছাই পাশ লিখি সময় কাটাই।
      ভালো থাকুন শুভকামনা নিরন্তর

  2. প্রেমের ভাবসম্প্রসারণ পড়লাম। যেই প্রেম বর্ণে, অনুভবে অথবা ক্ষণে/ ক্ষমায় / ক্ষমতায় অদলবদল হয় সেই প্রেম প্রেম নয়। প্রকৃত প্রেম এমনই হয়, এই কবিতার মতন 🙂

  3. যে ভালোবাসে সে কখনো প্রেমকে খুন করতে পারে না। পদধ্বনি শুনি তার আমি বারে বারে-গানটির কথা মনে পড়ে গেল। প্রেম বদলে যায়না নিপাট শাড়ির মতো আলমারিতে তোলা থাকে মাঝে মাঝে খুলে দেখা হয় অনেক যত্নে গচ্ছিত প্রেমকে। চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?