মূল লেখায় যান

আমার পৃথিবী

নীরা সাদীয়াএকান্ত অনুভূতি, কবিতা২৮টি মন্তব্য


তোমাদের যখন রাতের আকাশে
সবান্ধবে তারা দেখা,
আমার তখন তারা ঝিকমিক
আকাশ একলা একা।

তোমাদের যখন প্রেমিকার আঁচলে
হালকা আকাশী নীল
আমার তখন বিশাল আকাশ
প্রশান্তি অনাবিল।

তোমাদের চোখে বিষাদের ছায়া
প্রেমিকের বিচ্ছেদে
আমার তখন হৃদয় পোড়ে
পাখির আর্তনাদে।

তোমাদের বুকে মাথা গুঁজে
প্রেমিকারা যখন কাঁদে,
এদিকে আমার পোষা বিড়ালটা
বায়নায়, আহ্লাদে।

তোমাদের কান্না ধুয়ে নিয়ে যায়
কাজলের যত কালো
আমার কান্নাতে ফুলদলেরা
নীরবেই ঝড়ে গেল।

নীরা সাদীয়া
২৮/০৩/১৭

মোট পড়েছেনঃ ৮৫৪জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. “তোমাদের চোখে বিষাদের ছায়া
    প্রেমিকের বিচ্ছেদে
    আমার তখন হৃদয় পোড়ে
    পাখির আর্তনাদে।”—-প্রতিটি স্তবকই দারুণ। কিন্তু এই স্তবক আমাকে আবেগাপ্লুত করে ফেলেছে।
    ভালো লিখেছেন।

  2. আমরা সত্যিকারের আনন্দটুকু যেন চিনে নিতেই পারিনা। কী অদ্ভুত সুন্দর একটা কবিতা।
    নীরাপি তোমার কবিতাটা আমি প্রিয়তে নিলাম। এতোটাই ভালো লেগেছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।