মূল লেখায় যান

আমারও ইচ্ছে করে (আবল তাবল ভাবনা)

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

আমারও ইচ্ছে করে

পাখি হতে

প্রজাপতি হতে

ঘাসফড়িং হতে

শুভ্রমেঘ হতে

রামধনু হতে

পরী হতে

 

আমারও ইচ্ছে করে

উড়তে

ছুটতে

লাফাতে

ভাসতে

দুলতে

বসতে

 

আমারও ইচ্ছে করে

পাখির মতন দূরাকাশে উড়তে

প্রজাপতির মতন ফুলে ফুলে ছুটতে

ঘাসফড়িং এর মতন লাফাতে

শুভ্র মেঘেদের মতন ভাসতে

রামধনুর মতন হাওয়ায় দুলতে

পরীর মতন গাছের ডালে বসতে

 

আমি পাখি নই,

তাই তো আমার উড়তে মানা।

আমি প্রজাপতি নই,

তাই তো আমার ছুটতে মানা।

আমি ঘাসফড়িং নই,

তাই তো আমার লাফাতে মানা।

আমি শুভ্রমেঘ নই,

তাই তো আমার ভাসতে মানা।

আমি রামধনু নই,

তাই তো আমার দুলতে মানা।

আমি পরী নই,

তাই তো আমার গাছের ডালে বসতে মানা।

 

মনটা যে আমার বড্ড অবাধ্য আর অবুঝ মনা,

চার দেয়ালের বদ্ধ ঘরে তারে আটকে রাখা যায় না।

কিছুতেই বোঝেনা সে লকডাউনের বিধিমালা,

উড়ন্ত দুরন্ত প্রাণবন্ত চঞ্চলা চপলা মনটা নিয়ে-

পড়েছি ভীষণ যন্ত্রণায়।

উফফ! কী জানি কবে মুক্তি মিলবে অসহ্য এই বন্দিদশা থেকে?

মোট পড়েছেনঃ ৭৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. “মনটা যে আমার বড্ড অবাধ্য আর অবুঝ মনা,
    চার দেয়ালের বদ্ধ ঘরে তারে আটকে রাখা যায় না।
    কিছুতেই বোঝেনা সে লকডাউনের বিধিমালা,
    উড়ন্ত দুরন্ত প্রাণবন্ত চঞ্চলা চপলা মনটা নিয়ে-
    পড়েছি ভীষণ যন্ত্রণায়। “
    খুব সুন্দর লাগলো।
    আপনার ইচ্ছে গুলো পূরণ হোক
    শুভ কামনায়।

  2. কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে-মনে…
    পাখি নই, পরী নই, প্রজাপতির মতো চঞ্চল একজোড়া পাখাও নেই। তাতে কি! একটা বিশুদ্ধ মন আছে, তা দিয়েই ঘুরে বেড়ানো যায় ইচ্ছে ডানা মেলে। আর আপনিতো রহস্য মানবী!!

    1. হয়তো কোনদিন শুনবে সত্যি সত্যিই আকাশ পথে উড়ছি। কোন যান্ত্রিক যন্ত্র রোগে নয়। হাওয়ায় ভেসে 😛😛

      রহস্য মানবী কি না🙈🙈
      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু।
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
      চমৎকার মন্তব্যের জন্য এত্তগুলা 💜💜

      1. স্বাধ আর সাধ্যের সমন্বয় ঘটানোর পথে প্রথম আর প্রধান প্রতিবন্ধকতা “নারী”
        যদিও আমাকে বেঁধে/বশে রাখার যায়না
        তবুও অনেক কিছু ভেবে চলতে হয়

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?