মূল লেখায় যান

আমন্ত্রণ

আদিব আদ্‌নানবিবিধ১৪টি মন্তব্য

এস কাছে  বন্ধু আমার , বসি মুখোমুখি
রাখি চোখে চোখ ;
বলি শুধুই প্রাণের কথা – না বলা কথায়
ভাষাহীন ভাষায়, কানে কানে – হৃৎস্পন্দনে , একই নিঃশ্বাস–প্রশ্বাসে …
জীবনের ছন্দহীন ছন্দে – নির্দিষ্ট অনির্দিষ্ট গন্তব্যে ।
পাতাই কিছু একটা  প্রকাশ্য সঙ্গোপনে
হোক না তা
তুচ্ছতাচ্ছিল্যের কোন এক পৌরাণিক ছেলেখেলা ……

আহ্‌………
পাতানোর যেন রেখেছ কিছু বাকি ,
তার থেকে এস……তুলে রাখি
অহেতুক এ পাতানোর খেলা
অহেতুক এ বাচালতার মেলা
অহেতুক এ ভ্রম বিলাস – বিষাদের ।

এসোনা
মাড়িয়ে যাই পাতিয়ে পাতানোর এ বিশ্রী খেলা ,
ডুবে যাই অতলান্ত কোন তলে
একা ,
ও শুধুই একাকী………।

মোট পড়েছেনঃ ৮৪৮জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. নিজেকেই যদি আমন্ত্রণ করতে না পারি তাহলে অন্যকে কীভাবে ডাকব।
      আবার নিজেকেই যদি ঠিক- ঠাক ভাবে আমন্ত্রণ করতে পারি তাহলে এ ডাক অন্যদের
      কাছেও পৌছে যাবে ।