মূল লেখায় যান

আবার চুল : বিশ্ব রেকর্ড

সোনেলা রোদ্দুরঅন্যান্য, ছবিব্লগ৪৪টি মন্তব্য

আশা বেগমের সুখের সীমা নেই।দেশের সব নারীকুলের প্রেমিকরা ‘এই রাত তোমার আমার,শুধু দুজনার’ গান গাইলেও কাজ হচ্ছেনা কিছুই। চার তলায় নারীকুলদের সাথে দেখা করতে আসা প্রেমিকরা বিল্ডিং এর পানির পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে অধিকাংশই পপাত ধরনী তল। তাহারা এখন প্নজ্ঞু হাসপাতালে, হাত পায়ে ব্যান্ডেজ বেঁধে, পা ঝুলিয়ে উহ আহ করছে। আর আশা বেগম?
তার পাঁচ তলার বারান্দায় দাঁড়িয়ে চুল ছেড়ে দিলেন নীচে। চুল বেয়ে তর তর করে পাঁচ তলায় উঠে এলো প্রানের মানুষ। গানটি যেন শুধু তাদের জন্যই করা হয়েছে। আর কোন গান তারা গেয়েছে কিনা তা না বলি ,সামনে এলে কথা ফুরিয়ে যাবার পাবলিকের অভাব নেই দেশে এবং বিদেশে :p


আশা ম্যান্ডেলা। গিনিস বুক অফ রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী। ৫৫ ফুট ৭ ইঞ্চি লম্বা তার চুল। অর্থাৎ তিনি যদি ছয় তলা ভবনেরা ছাদ থেকে চুল নীচে ঝুলিয়ে দেন,গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আপনি তার চুল ধরতে পারবেন 🙂

২৫ বছর যাবত চুল কাটেন না আশা ম্যান্ডেলা। চোলের জটায় ৩ টি স্টোন হয়েছে। ডাক্তারের নিষেধ উপেক্ষা করেই চুল কাটছেন না এখন। গিনেজবুকে তিনি থাকতে চান আরো বহু বছর।

চুল এত বড় হওয়ায় একটি থলির মত পিছনে নিয়ে চলাফেরা করেন তিনি। সপ্তাহে একদিন চুল শ্যাম্পু করেন। কয়টা শ্যাম্পু একবারে খরচ হয় চিন্তা করুন।
আরো ছবি দেখতে উপরের আশা ম্যনাডেলা লেখায় ক্লিক করুন। আর দেখুন এই ভিডিওটি। 


সাইকেল চালিয়ে মাথায় একটি বোঝা নিয়ে আসছেন বুড়ো দাদু ভ্যান হেই । ভিয়েতনামের এই গ্রামের সড়কে ভ্যান হেইকে এভাবে সাইকেল চালিয়ে যেতে দেখেছেন এলাকার সবাই। পেশায় হারাবালিষ্ট আসলেই কি মাথায় কোন বোঝা নিয়ে সাইকেল চালাতেন ?

না, উপরে যে বোঝার কথা বলেছি,আসলে তা তার লম্বা চুল। গিনেসবুকে পুরুষদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে তার নাম এখনো।

২২ ফুট ৪ ইঞ্চি লম্বা চুলের অধিকারী ভ্যান হেই এলাকার জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা দিতেন।বুদ্দিষ্টদের সংস্পর্ষে এসে তিনি চুল কাটা বন্ধ করে দেন, এরপরে তার জীবনে বিরাট পরিবর্তন আসে। চিকিৎসার মাধ্যমে জনসেবা করার  চিন্তা তখন থেকেই। ঘুমানোর সময়ে তার চুল যেন কুন্ডলী পাকানো এক অজগর সাপ।

মোট পড়েছেনঃ ১৪৫৬জনআজ পড়েছেনঃ ০জন

৪৪টি মন্তব্য

  1. শেষের ছবিটা দেখে কিছুটা ভয়ই পেয়েছিলাম, সত্যি যেন এক অজগর সাপ! চুলে যার এমন কারিশমা গিনেজবুক-এ তার নাম থাকবে না সেটি কি হয়! চুল পোষ্ট অসাধারণ সাথে জানা হলো দুজন ভিনদেশী সম্পর্কে। ভালবাসা এমনি কি হয়! ডাক্তারের নিষেধ উপেক্ষা করেও চুল নিয়েই পড়ে আছেন! গ্রেট! (y)

  2. চুল নিয়ে এত ভাবনা কেন লীলাবতী?
    আশা বেগমের মত ইচ্ছে আছে নাকি
    চুল ছেড়ে দিয়ে এরপরে দুজনে –এই রাত তোমার আমার ——- 🙂

    এত বড় চুল কল্পনায়ও আনতে পারিনা।
    ধারাবাহিক ভাবে একের পর এক এমন ধরনের পোষ্ট দেয়ায় ধন্যবাদ।

    কেশবতী কি ডাকবে কেউ ভত্তাবতীর পরিবর্তে ? 😀

  3. একটা ঝাক্কাস বিজ্ঞাপনের কথা মনে করিয়ে দিলেন, আরাম খাঁটি নারিকেল তেল। টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এতো চুল কে দিলো? আরাম 🙂 রাজকুমার ঘোড়ায় চড়ে এলো আর রাজকুমারী প্রাসাদ থেকে তার চুল নামিয়ে দিলো, সেটা বেয়ে রাজকুমার উপরে উঠে এলো।
    সব প্রেমিকরা আশা বেগমের বাড়ি হানা দিলে আর সব মেয়েদের কি হবে?? 🙁
    আপনার টাইটেল কিন্তু আরো একটা বেড়ে গেলো।
    পোস্ট তো সেরাম হইছে কিন্তু লীলাবতীর কেশ দেখবো কবে?

    1. আপু লেখাটা লেখার সময় ঐ বিজ্ঞাপনটাই আমার চোখে ভাসছিলো।চিন্তায় ভালোই মিল আছে আপনার আর আমার। অন্য প্রেমিকাদের বাড়ি গিয়ে পানির পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে সব পরে গিয়ে হাসপাতালে এখন।একা আশা বেগম খুশী 🙂 ভত্তার চেয়ে চুল কিন্তু ভালো।আপনার কেশ দিবেন যেদিন,সেদিন 🙂

      1. প্রেমিকদের মধ্যে বেয়ে বেয়ে ওঠার একটা প্রবনতা দেখা যাচ্ছে, চিন্তার বিষয়। ভত্তার চেয়ে চুল ভালো, হা হা পথ দেখিয়ে দিচ্ছেন নাকি? 😉
        আমার কেশ দেখিয়ে আপনার চুলের পোস্ট আর নস্ট করে লাভ নেই। চুলবতী আপনাকে সেদিনই বলবো যেদিন লীলাবতীর চুল দেখবো।

  4. এযে দেখছি কুজ বরণ কন্যা !!! পুরুষরাও এত বড় চুল রাখে !! হায়রে জীবন বিপন্য হওয়ার অবস্থা –। এত বড় চুল নিয়ে কিভাবে চলাফেরা করে!!
    শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

      1. আপু বিশ্বস্ত সুত্রে খবর পেলাম,লীলাবতী দিদি চুল বড় রাখা শুরু করেছেন.৩ তলা ভবন থেকে উনি চুল ছেড়ে দিবেন,কেউ হয়ত তার চুল বেয়ে উঠবেন :p

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।