আদর্শবাদের মুখোশওয়ালা

আগামীর দিক নির্দেশনা বিষয়ক শিশু কিশোর মিলনমেলায়;
উপস্থিত আমার ভাই তোমার ভাই
মানবতার সেরা কন্ঠে, কোকিল সুরে- এখন বলে তাই
আশা করি, ভালো আছো
নীতি নৈতিকতার পাশে আছো
মনে রাখবা-ধূমপানমুক্ত, মাদকমুক্ত দুর্নীতিমুক্ত- সমাজ চাই
দ্যাখবা- জিরো টলারেন্স রীতিতে আর অনিয়মের ঠাঁই নাই।
..
শিহরিত জনতার অগ্নিঝরা স্লোগানে
নিয়ম সুরক্ষার নিয়মে, পুনঃবার গলা কেশে- বলে ভাই
থামো! থামো! তোমরা আমার স্বপ্নের শিশু-কিশোর
থাকবা- আদর্শে অটল দ্যাখবা জয়ের মালা সিউর,
রুখে দিবো আমরা
মায়ের উপর পাক স্টাইলে মিশন
বোনের উপর চলন্ত গতির শোষণ
বিভেদ ভুলে থাকবে নারী নিরাপদে- তা মুখো মামার ভিশন।
..
দুধে ভাতে, আনাচে কানাচে- সবার মার্কা এখন একটায়
বলছি শুনো তোমায়-
ভোট চ্যাটিংয়ে,রোড মিটিংয়ে তোমরা সবার ঘরে ঘরে যাও
ইতিহাসের সুষম বিড়ি, ত্যাগী সব কর্মী- রাত বিরাতে বিলাও
..
সন্ধ্যারাতে দরজা খুলে শিশুটি আমায় দেখে- মুখে হাসির রেশ
প্রশ্ন জাগে-কীভাবে? শোষণমুক্ত সমাজ গড়বো, আদর্শবাদী দেশ,
অতঃপর, শিশুটি স্কুলে গেলে গল্প শুনে সরল কাকার চা’য়ের স্টলে
আর্দশের ভাই- গতরাতে নাকি ধরা খায়? সখিনা বু’কে জোরে ধরে।
নেত্রকোনা, ময়মনসিংহ।




১৭টি মন্তব্য
বাপ্রে, এ দেখছি সরষেতে ভুত!!
ভাল লেগেছে লেখাটি।
আন্তরিক ধন্যবাদ প্রিয় !
সময়োপযোগী মনোভব নিয়ে আপনার কবিতাটি প্রশংসার দাবি রাখে।
অফুরন্ত ধন্যবাদ দাদাভাই।
সমাজের চিত্রই কবিতা
শোষণমুক্ত সমাজ , আদর্শবাদী দেশ এসব এখন মুখের কথায়, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই।
ভালো লেগেছে বাস্তবমুখী কবিতা।
শুভ কামনা।
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍।
এখন এসব শুধু নেতাদের মুখের বুলি ..
বাস্তবতা নিয়ে লেখা, ভালো হয়েছে। 🌹🌹
অফুরন্ত ধন্যবাদ আপু 😍।
ভালো থাকবেন সবসময়
আদর্শের পোস্ট মর্টেম!!
এই হলো সমাজ ব্যবস্থা।। তথাকথিক তকমা।।মুখোশের আড়ালে থাকতেই ভালোবাসি।।
আদর্শ এখন মুখের বুলি।
ধন্যবাদ আপু অনেক
এই সবের সাথেই চলছি আমরা প্রতিনিয়ত। মুখে বড় কথা কিন্তু কাজে ঘোড়ার ডিম। অসুস্থ সমাজ আমাদের মস্তিষ্ককে দূর্বল করে দিচ্ছে।
আমরা এখন এসব সব বুঝি । আমরা পরিস্থিতির স্বীকার।
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
সরি, শিকার
কঠিন বাস্তব ফুটে উঠেছে আপনার লেখায় যার উত্তর আমাদের অজানা।
“সন্ধ্যারাতে দরজা খুলে শিশুটি আমায় দেখে- মুখে হাসির রেশ
প্রশ্ন জাগে-কীভাবে? শোষণমুক্ত সমাজ গড়বো, আদর্শবাদী দেশ,
অতঃপর, শিশুটি স্কুলে গেলে গল্প শুনে সরল কাকার চা’য়ের স্টলে
আর্দশের ভাই- গতরাতে নাকি ধরা খায়? সখিনা বু’কে জোরে ধরে।”
আমরা আশায় বুক বাধি….
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍।
একটাই শব্দ বলবো,
দুর্দান্ত
অফুরন্ত ধন্যবাদ আপু 😍।