মূল লেখায় যান

আদরের স্ত্রীলিঙ্গ

নাজমুল হুদাকবিতা১৬টি মন্তব্য

ছেড়ে যেতে চায় না
প্রচলিত বাক্যটাও মনের খুব তলানিতে
দাঁড়িয়ে আছে বিলবোর্ড, মৌমাছি আর ফুল
লাগোয়া দুটো জীবনের চিত্র আঁকিবুঁকি দেয়ালে।

সেই ইতিহাস শুনবে-
এক সময় অতর্কিত আমার উড়োউড়ি
স্বৈরাচারী বাতাসে বারবার আহত দিন
বঞ্চিত ক্ষোভে পেলে আসি সেই তাঁকে
যাবতীয় অতীত তুলে তাঁর জমজ ফুলে
মৌমাছিটা তোমার এখন সুখেই থাকে।

এসো, একদিন প্রেক্ষাগৃহে দেখবে-
না বলা রূপালী পর্দায় ফুলের পরম প্রশ্নচিহ্ন
-ওই, আদরের স্ত্রীলিঙ্গ কী? ছেড়ে কি চলে যাবে?

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ১০৪৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

    1. সব ফুল মৌমাছির অর্থ বুঝে না , কিছু ফুল সঠিক মৌমাছি ঠিকই চিনে তাই ছেড়ে দিতে চায় না।
      আমিও চাই না ফুল থেকে মৌমাছি ছিটকে পড়ুক।

      নতুন বছরের শুভেচ্ছা প্রিয় আপু 💕

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?