মূল লেখায় যান

আঙ্গুর কি আসলেই টক ???

Yousuf Ranaএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

জীবনের পেরথম একজনরে দেইখা ক্রাশ খাইসিলাম !তারে গিয়া কইলাম সিট খালি আছে ?

জবাবে সে তার বয়ফ্রেন্ডের ফোন নম্বর ধরায় দিলো !!
বুঝলাম আঙ্গুর ফল টক এরপর বহুকষ্টে একজনের উপর ক্রাশ ফালাইলাম ।
তাহারও একটু একটু আগ্রহ দেখিয়া একপা বাড়িলাম ! ভাগ্যের নিদারুণ রসিকতায় তাহার বিয়ের কার্ড হাতে পড়িল !! আবারও বুঝিলাম আঙ্গুর ফল পাকিলেও টক হয় ।
আবারও জনৈক্য রমনীর প্রেমে একেবারেই পরিলাম! সে বন্ধু আমার ।
ইনিয়ে বিনিয়ে জানতে পারলাম তার সিট টোটাল খালিই আছে ।
যেখানে গোলকিপার নাই সেখানে গোল দেয়ার চিন্তা না করা নেহাত বোকামিই হবে ।
তাই অনেক চিন্তাভাবনা উপন্যাস ছিঃনেমা ঘাটিয়া একখান প্লান বাহির করিলাম ।
তাহারে একদিন ডাকিলাম , কইলাম সে গোলাপ পছন্দ করে কিনা ? সে কহিল করে বুকে ফু দিয়া গোলাপ খানা বাহিরকরিয়া চোখের সামনে নিয়া কইলাম তোর জন্য !!!
– মানে কি ??
: আই লাবিউ
:চোখ বন্ধ কর
: কেন ?
– বলছি না চোখ বন্ধ কর ।
: আচ্ছা করলাম ।
:আমি যতক্ষণ না বলব ততক্ষণ খুলবি না
– ঠিক আছে………………….
বহুক্ষণ অপেক্ষা করিয়া কোন সাড়া শব্দ না পাইয়া একচোখ খুইলা দেখি সামনে পিছনে কেউ নাই !!
ফুল হাতে আমি বেকুব একা দাড়ায় আছি ।
আমার চোখে আঙ্গুরফল ভাসতে লাগলো !!
আচ্ছা আঙ্গুর কি আসলেই টক ???

লেখাটি প্রথম প্রকাশ হয়েছিল এখানে

মোট পড়েছেনঃ ১০৬১জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।