মূল লেখায় যান

আগন্তুক

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি, বিবিধ২৫টি মন্তব্য

জ্যোৎস্নায় ছায়া ফেলে উলুক রাত্রি
এ যেন মন্বন্তর আলোর উৎসবে,
যন্ত্রণার অবগুণ্ঠনে রমিতা আমি
রক্ত-গন্ধ হাঁস ফাঁস নিঃশ্বাস ।

রাত্রি এখন নিকষ নিস্তব্ধ নিপাট সাজে
বাদুড়ের ডানার ছায়ায়;
চাঁদের বুড়িটা ছিল যেমন তেমনই আছে এখনও
শুধুই জবুথুবু আরও।

হে শহর —
জড়তায় নুয়ে কেন ?
কেন এ অনুর্বরতা ?

জ্যোৎস্নার আলিঙ্গনে
এখনও কথা বলে তারারা……
ইশারায় চুপিসারে চিৎকারে
বিপুল উৎসাহে ,
জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি
ভালোবাসার তরল আগুনে ।

 

মোট পড়েছেনঃ ১৮৮৬জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

    1. হ্যা , বহু মাস পরে লিখলাম বা লেখার চেষ্টা করলাম ।
      ধুর, আমি কবি না বা যা লিখি তা কবিতা হয় না এবং এ সব জেনেও
      লেখা লিখি করি ।
      এবং তা প্রায় নিয়মিতই চলবে ।

  1. ছাইরাছ হেলাল ভাই , আপনি কিন্তু নিয়মিত না , আমাদেরকে বঞ্চিত কেন করেন এত সুন্দর কবিতা থেকে। আগন্তক হয়ে আসা চলবে না 🙂 লেখার প্রশংসা কিন্তু আগেই করেছি ।

    1. আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল কিন্তু আমি কোন কবি বা লেখক নই ,
      হব এমন ইচ্ছে থেকেও লিখছি না বা লিখব ও না ।তাই কোন লেখক না হয়েও লেখার চেষ্টা
      ক্ষাণিকটা কঠিন বৈকি ।
      তবুও ভাবছি লেখার চেষ্টা করব নিয়মিত অনিয়মিত ভাবেই ।
      ভাল থাকুন ।

  2. জ্যোৎস্নার আলিঙ্গনে
    এখনও কথা বলে তারারা……
    ইশারায় চুপিসারে চিৎকারে
    বিপুল উৎসাহে ,
    জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি
    ভালোবাসার তরল আগুনে ।

    দারুণ দারুণ

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।