মূল লেখায় যান

আকাশ জুড়ে তুমি

খেয়ালী মেয়েএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

খুঁজেছি তোমায় প্রতি ক্ষণেক্ষণে-
আঁধারে, আলোতে-
জায়গা করে নিয়েছো তুমি, আমার হৃদয় গহীনে—
দাওনি সাড়া তাই বুঝি, এত ডাকাডাকিতে-
আমার আকাশে জাগবে তুমি,
সন্ধ্যাতারা হয়ে রাতের প্রহরে-
শুকতারা হয়ে অরুণালোকে-
জ্বালবে দীপ ধ্রুব হয়ে-
আমার জীবনের স্রোত থামবে যবে….

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

মোট পড়েছেনঃ ১০৮৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. এত খোঁজার পরেও যদি সে সাড়া না দেয়,তাকে মনে রাখার কি দরকার?!!!
    পরী আপুটার এত আবেগ কেন?
    ভাল লিখেছেন আপু।

    1. এমনটা মাঝে মাঝে আমিও ভাবি যে, যে বা যারা আমাকে নিয়ে ভাবে না,আমি বা কেনো তাকে বা তাদেরকে নিয়ে ভাবতে যাবো….কিন্তু শেষ পর্যন্ত আর পারি না..ভেবে যাই, স্মরণ করে যাই, খুঁজে যাই…………

  2. এ হৃদয় অনেক কঠিন চিজ, কখন যে অগোচরে গহীনে কাকে নেবে, বোঝা বড়ই কস্টকর। মাঝে মাঝে নিজেই বুঝতে পারা যায়না।
    শুধু স্রোত থামলে কেন, স্রোতেই মাঝেই ভেসে থাক, আকাশের সন্ধাতারা হয়ে থাক সারাক্ষন খেয়ালী মেয়ের এলোমেলো ভাবনাতে।
    সুন্দর।

  3. কবিতা পড়ে মন খারাপ হয়ে গেলো আপু।হতাশায় 🙁 আমাকে নিয়ে কেউ এমন ভাবে না 🙁 জীবনটা আমার ষোল আনাই মিছে 🙁
    বুদ্দুটা যে কোথায় থাকে?খুজে পেলে বেঁধে নিয়ে আসবো আমার পরী আপুর কাছে।

    1. এটা কবিতা না..আমি কবিতা লিখতে পারি না..এগুলো সব আমার এলোমেলো ভাবনা 🙂

      আহারে্‌ আপনার জন্য দেখি আমারও দুঃখ লাগছে—এ ষোল আনা মিছে জীবন নিয়ে আপনি এখন কি করবেন?… ;?

      বুদ্ধুটা আকাশে থাকে, ঠিকানাটা জানিয়ে দিলাম–দেখি এবার বেঁধে নিয়ে আসতে পারেন কিনা 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?