মূল লেখায় যান

আকাশটা কেমন ছিল

হালিমা আক্তারএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

সেই দিন আকাশটা কেমন ছিল?

পোড়া বারুদের গন্ধ ভেসেছিল আশপাশ?

পৌষের প্রারম্ভে শিশিরে সিক্ত নয়, শহীদদের রক্তে

ভেজা ছিল মেঠো পথের আল।

প্রিয় হারা কান্না ভুলে গিয়ে

বিজয়ের হাসি ফুটে ছিল চোখে,

 

কত শিশু হারিয়েছিল পিতা

কত নারী হারিয়েছিল সম্ভ্রম

কত নারী হারিয়েছিল নাড়ি ছেঁড়া ধন।

সকলে সব ভুলে গিয়ে কি সেদিন?

গেয়েছিলে বিজয়ের গান

লাল সবুজের পতাকায়

এঁকেছিল স্বাধীনতার মানচিত্র।

ছবি: নেট থেকে সংগৃহীত।

মোট পড়েছেনঃ ৯১জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. বিজয় তো এমনি এমনি আসেনি। অনেক আত্মত্যাগ আর প্রবঞ্চনার বিনিময়ে মিলেছে যে স্বাধীনতা তাঁর মর্যাদা কতটুকু অক্ষত আছে সেটাই এখন ভাবায়।
    খুব ভালো লিখেছেন আপা।