মূল লেখায় যান

আংশিক রঙিন

কামাল উদ্দিনছবিব্লগ২৭টি মন্তব্য


ছোট বেলায় সাদা কালো সিনেমা দেখতাম, এক সময় শুরু হয়েছিলো আংশিক রঙিন সিনেমা। আংশিক রঙিন সিনেমায় বিশেষ করে গানের অংশ টুকু রঙিন হতো। আর সেই আংশিক রঙিন ছবি দেখতে মন খালি ছটফট করতো। কিছুদিন আগে আমার প্রিয় এক ফটোগ্রাফার ফেজবুকে আংশিক রঙিন একটা ছবি দিয়েছিল। ছবিটা এতো চমৎকার ছিলো যে, আম তার প্রেমে পড়ে যাই। আমি যার কাছে ফটোশপের দীক্ষা নিয়াছি তাকে বিষয়টা বললাম। সে আমাকে কিছুটা রেসিপি দিল, আর আমিও আনকোরা হাতে একটা আংশিক রঙিন ছবি ব্লগ পোষ্ট দিয়ে দিলাম। এবার আপনাদের উপর দায়িত্ব কেমন লাগলো সেটা বলার।


(২) ছাগলখুড়ি ফুল / সাগর লতা / সাগর কলমি, এই ছবিটা তুলেছি ছেড়াদিয়া দ্বীপ থেকে।


(৩) কলকাতার হাওড়া থেকে তোলা ছবি।


(৪) বেলের ফেরিওয়ালা, নরসিংদীর জিনারদী থেকে তোলা ছবি।


(৫) কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি।


(৬) নাম না জানা এই ফুলের ছবি তুলেছি ভুটানের রাজধানী থিম্পু থেকে।


(৭) মা ও শিশু, বান্দরবানের সুংসাং পাড়া থেকে তোলা ছবি।


(৮) পাতিল ভরা নাও, আড়াই হাজারের গোপালদী থেকে তোলা ছবি।


(৯) কাশ্মীরি আপেল, ভারতের কাশ্মীর থেকে তোলা ছবি।


(১০) ঈসাখাঁর রাজধানী সোনারগাঁ।


(১১) প্রজাপতি বান্দরবান থেকে তোলা ছবি।


(১২) চাই ভরা নৌকা, এই ছবিটা সম্ভবত কুমিল্লার কোন এলাকা থেকে তুলেছিলাম।


(১৩) বান্দরবানের একটা পাহাড়ি গ্রাম।


(১৪) ছোট বসন্ত বসন্তবাউরি পাখি, নরসিংদীর জিনারদী গ্রাম থেকে তোলা ছবি।


(১৫) এই ফুলটারও নাম জানিনা। কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।


(১৬) শিলাইদহে রবি ঠাকুরের কুঠি বাড়ি।


(১৭) মাস্টার সাহেব স্কুল থেকে বাড়ি ফিরছেন, নরসিংদীর আমীরগঞ্জের ট্রেন ব্রীজ থেকে তোলা ছবি।


(১৮) শালুক ফুল, কুমিল্লার নাঙ্গলকোট থেকে তোলা ছবি।


(১৯) এই ছবিটা তুলেছি হবিগঞ্জের শাহজি বাজার আর শায়েস্তাগঞ্জ স্টেশনের মাঝামাঝি কোন একটা এলাকা থেকে।


(২০) বান্দরবানের নীলগীরিতে আমি নিজে 😀

মোট পড়েছেনঃ ১৫২৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. ২) ছাগলখুড়ি ফুল / সাগর লতা / সাগর কলমি, এই ছবিটা তুলেছি ছেড়াদিয়া দ্বীপ থেকে।
    দা বেষ্ট ওয়ান- ( আমার চোখে )

    আর চমৎকার ছবি ২০ নং নীলগীরিতে ।

    দারুন প্রতিভা

    শুভ কামনা

  2. বিটিভি তে পুরোনো কিছু ছায়াছবি দেখানো হয়, যে গুলোতে গানের সময় দৃশ্যগুলো রঙ্গীন হয়ে যায়। আবার গান শেষ হলেই সেইই সাদা-কালো প্রিন্ট! প্রথম প্রথম আমি ভাবতাম ওটা টিভির সমস্যার কারনে হয়। পরে জেনেছি তখনকার বেশিকিছু মুভি এভাবেই তৈরি করা হয়েছিলো 🙂

    সাগর কলমি ফুলটা দারুন, ব্যাকগ্রাউন্ড সাদাকালো থাকায় ফুলের কালারটা একদম অরিজিনাল লাগছে। একেবারে চোখের সামনে দেখলে যেমন লাগে, তেমন। ভুটানি ফুলটাও সুন্দর। 🙂

    ছবিব্লগ ভালো লেগেছে 🙂
    শুভ কামনা 🌹🌹

      1. আমার মাথার স্ক্রু কয়েকটা লুজ থাকে। তাই এই পাগলামি গুলো দেখে বেশি ভালো লাগে। ছবিব্লগে যেমন বৈচিত্র আনছেন, ভালো হয় যদি আপনার প্রোপিকেও কিছু বৈচিত্র আনেন। মানে…. আপনার প্রোপিকটা একটু বদলান ভাই। নয়তো আগামী থেকে আপনাকে বাইকার ভাই বলে ডাকতে হবে 🙂

  3. ছবি ব্লগে অনেকদিন পর দারুন এবং তথ্য সমৃদ্ধ একটি পোস্ট।
    ৬,০১১, ও ১৪ মন ভুলে গেল। আর আপনার শেস ছবিটাও দারুন বেস্ট ।
    শুভেচ্ছা আর সুন্দর সুন্দর পোস্ট দেন।

  4. মনে করে দিলেন সেই ছবি পাগল ছোট বেলার আংশিক রঙ্গীণ ছবি দেখার দিনগুলো।কত কথা কত আবেগ না ছিলো সে সময়। রঙ্গীন ছবিগুলো যেন একে বারে চোখে লেগে থাকত।
    আপনার তোলা আংশিক রঙ্গীন ছবিগুলোও বেশ চমৎকার। খুব ভাল হয়েছে।তবে মাষ্টার সাহেবের যাতায়াত পথটি ছিলো ভয়ংকর।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?