মূল লেখায় যান

অসময়ের দুষ্ট-বৃষ্টি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

 

ভোর-রাত থেকেই, থেকে থেকে না, থেমে থেমেও না,
দীর্ঘ-দেহের চওড়া বৃষ্টি বেশ জাঁক করেই বসেছে,
ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত।

যদি একটু বিষণ্ণতা মেখে দেয়া যায়, দুর্বৃত্তের দুষ্ট-দুষ্ট খেলা।
হামাগুড়ি দিয়ে লেপ্টে ধরার বায়না!! ভিন পরিচয়ে! বিঁধবে বলে;
তলে তলে উচ্চকিত ঠোঁট-বিড়বিড়ে দিবাস্বপ্নের নাদান বৃষ্টির
কত কিছুই-না না-জানা! ছুঁড়ে ফেলা গভীর অমসৃণতা;

বান-ডাকা স্রোতের ঢেউয়ের মত কথা-বলা কথা-লেখা
কুল ভাসিয়ে গোছান ব্যস্ততার আঁকা-রূপ সে জানে না, দেখেনি।

নদীর ঠিকানা নদী-ই জানে,
ঋজু অনুসরণে গভীর সসত-ভালোবাসার স্বপ্ন উচ্চারণে।

ধিক,
শকুন ওড়ার মত ঝুলে থাকা এ হতভাগা দিকভ্রান্ত বৃষ্টি,
আস্তাকুড় যার নিয়তি।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৬৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. গত তিন চারদিন এমন বৃষ্টি এখানে ও হচ্ছে। আজো মেঘলা আবহাওয়া। এবার মনে হয় উত্তরীয় শীতল পরশ পাবো। এমন হারামিপনা বৃষ্টি এবার সত্যিই ভোগাচ্ছে । শুভ সকাল ভাইয়া। ভালো থাকবেন সবসময়

      1. ভাবি, জানি, বুঝি বলেই বললাম এই দুষ্টু বৃষ্টি অনেক ভোগাচ্ছে। আমাকেও তো বের হতে হয়, বুড়ো বাপ ও অফিস করে বুঝেন তাহলে আমার অবস্থা! শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

  2. ধিক্কারে কোন লাভ নায়। তো এই অফ টাইমে বৃষ্টি হলেই কি করা র আছে এটা আল্লাহর রহমত।
    এই আবহাওয়াও উপভোগ করুন ভালো লাগবে। মনটাকে উলটো ঘুরান বৃষ্টস্নানে ভাল লাগবে।

  3. ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত।***
    হা হা হা হা। কি অবস্থা! বৃষ্টি এই কবিতা পড়লে বিপদ। যেভাবে আষাঢ়ে বিদ্যুৎ চমক। বিছানায় বসে ছিলাম ভয়ে। আরও হারামীপনা না ঘটায়।
    মাফ করো বৃষ্টি। আর হারামীপনা করিওনা॥
    শুভ কামনা ভাইয়া।

  4. যাই বলুন আর তাই বলুন
    আপনার শহরে টানা বৃষ্টি হচ্ছে বলেই
    উত্তুরা বাতাসের সাথে তা ভেসে এসে
    আমার শহরে তৃপ্ত গরমে পোড়া থেকে রক্ষা করছে।
    একটু না না বেশ প্রশান্তি দিচ্ছে।

    1. আমিও না-বুঝেই লিখে যাচ্ছি। মাথা বাড়ীতে রেখে আসলে ফাঁকি এভাবেই হয়!
      নাছোড়-বান্দা প্রকৃতি আমাদের এবার চুবিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে।
      ভাল থাকবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?