মূল লেখায় যান

অশরীরী-ক্রম

ভোরের শিশিরকবিতা১৪টি মন্তব্য

আমি সেই কোন এক অশরীরী হব
যার দ্বিখণ্ডিত জ্বিবে পুড়ে যাবে শব,
লেলিহান ক্রোধে মিছিল হবে
আত্মা ছুঁয়ে শুধু প্রেতাত্মা রবে,
দিকে দিকে ছড়িয়ে যাবে
আমিই এক সেই অশরীরী; আমিইই সব।

আমার অস্তিত্ব অলিন্দের অলিগলিতে
কালো রক্তের ফিস্‌ফিসানিতে,
ফিন্‌কি দিয়ে ছুটবে স্নায়ু
লহমায় কেড়ে নেবো ধরফরে আয়ু,
ঝিলিকে ঝিলিকে হবে আত্মাহুতি
আমিই সেই অশরীরী; বজ্রগাঁথুনি।

আমি সেই ছায়া অশরীরী
আমি সেই চির চেনা কায়ার বাণ,
কায়ার মাঝে ছায়া হয়ে
অবিনশ্বর চেতনার মৃত্যূপুরী,
আমিই আমৃত্যূ ছল
আমি অশরীরী আনি রক্তের ঢল…

মোট পড়েছেনঃ ৭৩৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. my aim in life ছোট বেলায় পড়েছিলাম, আপনি এতো দেরি করে ঠিক করলেন?
    জ্যান্ত ভূত দেখিনি আজ দেখলাম। ঝাড় ফুঁকের ব্যবস্থাটা এবার করতেই হয়।
    ভাইরে অপেক্ষা করে রেখে এতোদিন পর এসে ভয় দেখানো ঠিক না।
    কবিতা জব্বর হয়েছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?