মূল লেখায় যান

অরক্ষিত ঘুমের গল্প

সাদিক মোহাম্মদকবিতা৯টি মন্তব্য

দুর্যোগেও নাক ডেকে ঘুমুচ্ছে নগরবাসী
অরক্ষিত ইটের গাঁথুনি খসে
ভেঙে পড়ছে লোকজ মন্দির
বারোয়ারি ঘাট- পূর্বজভিটা…

কতোক শান্তিকামী মানুষ-
‘একদিন সব ঠিক হয়ে যাবে’
এই আশাবাদ রপ্ত করে করে
ভুলে গেছে রক্ত ভেজা মিছিলের দিন
আগুন ধরা স্লোগান
নিরবে ফুরিয়ে দিচ্ছে ভবিষ্যৎ
বিপন্ন আলোর সন্ধ্যারেখা

কেউ ভাবছে না-
খ্যাপা ষাঁড়- লোলুপ হায়েনা
শেকল ছেড়া পাগলা কুকুরের
অবাধ তাণ্ডব আর হুংকারে
মশারির বর্ম পরা রাত
কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের

মোট পড়েছেনঃ ৭৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৯টি মন্তব্য

  1. আপনার কবিতা নিয়ে আজকে কিছু বলছি না ভাইয়া শুধু একটা প্রশ্ন করি আপনাকে। আচ্ছা বলেনতো নাম আগে না কাম আগে ???

      1. ধন্যবাদ জবাবের উত্তর দেওয়ার জন্য। এখন ভাইয়া আপনি কোনটা চান কাম করে নাম বাড়াতে নাকি নাম দিয়ে কাম করতে?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?