অভিশাপে – লাঙল //
পাথরও ক্ষইতে জানে প্রবল স্রোতের বাণে। জানে ক্ষয়ে যেতে দুর্দান্ত কোনো লৌহখন্ডের আকার। ক্ষয়ে যাবার ইতিহাসে নাম লিখতে অনেক তালিকা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতেই পারে! আমি নিয়ত চোখ রাখি এদের থেকেও কঠিন কিছুর দিকে; চোখও ক্লান্ত বোধ করতেই থাকে অবশেষে! অবধারিত অপমানিত বোধএর দুয়ার থেকে ফেরা হয় না তবু।
তবু ফেরা হয়ে ওঠে না।
কেন?
জানা হয় না, নাকি জানতেই যত ক্লান্তি করে রাখে নির্বোধ?
হতেও পারে!
সব চেষ্টা তবে হাঁটু ভেঙে মাথা নত হয়ে থাকুক।
রাত্রিগুলো ক্ষয়ে যায় না।
যায়না বিষণ্ণ প্রহরের বিষাদমাখা রক্তাক্ত ইলেক্ট্রিক পাখার ব্লেড।
কি দেখো ওই পাখায়?
শেষ না হওয়া ঘুর্ণণ।
কি এমন আছে যা ক্ষয়ে যায় না?নিজের দিকে তাকাই
এই যে!
সময়ের অপেক্ষায় লেগে থাকা চোখের ক্লান্তি!
কেন?
অহংকারের দম্ভ চূর্ণ হতে দেখব বলে।
সময়ের পৃষ্ঠা যেদিন ভরে যাবে -অভিশাপ গুলো সেদিন কি করে লাঙল চষে দেখব বলে।
মোট পড়েছেনঃ ১১৮৪জনআজ পড়েছেনঃ ০জন




২৮টি মন্তব্য
যাক অবশেষে প্রথম হইতে পেরেছি
একরাশ ভালবাসা প্রথম হওয়ার জন্য। আপাতত ভালবাসা খাইয়া পেট ভর। কোনোদিন দেখলে ফুচকা খাওামু💕💕💕
ভালোবাসা দিয়ে মনভরা যায় গো আপু
সেটা আমি ভরিয়ে নিয়েছি আগে💜💜💜
এত্তোগুলা ভালোবাসা রইলো আপু
কালের পরিক্রমায়
সমস্ত অহংকার দম্ভ এমনিই ক্ষয়ে যায়
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া সময়ের স্রোতে
এক জোড়া ক্লান্ত শ্রান্ত অবসন্ন চোখ
কেবল অপেক্ষায় থাকে তা দেখবে বলে
আমি সময়ের পৃষ্ঠায় আঙুল রাখি
অহংকারের না ক্ষয়ে যাওয়া শরীর দেখে।।ক্লান্তিহীন বোধ নিয়ে কড়া নেড়ে যাই বারংবার; অপমানিত চোখে নামে বিষাদের ঝর্ণা!
অঝর জলকণা অভিশাপের লাঙল হয়ে যায় কখন!
অবশেষে- সময়ের পৃষ্ঠা যেদিন ভরে যাবে -অভিশাপ গুলো সেদিন কি করে লাঙল চষে দেখব বলে।
পাথরও ক্ষইতে জানে প্রবল স্রোতের বাণে। জানে ক্ষয়ে যেতে দুর্দান্ত কোনো লৌহখন্ডের আকার। মারভেলাস ।
ধন্যবাদ জানবেন।
কাকে দেয়া অভিশাপ/কার কাছ থেকে নেয়া অভিশাপগুলো খুড়তে চান!!
অখণ্ড সময়ের কঠিন বাস্তবতা আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়, দেখতে না চাইলেও।
আমি সময়ের পৃষ্ঠায় আঙুল রাখি
অহংকারের না ক্ষয়ে যাওয়া শরীর দেখে।।ক্লান্তিহীন বোধ নিয়ে কড়া নেড়ে যাই বারংবার; অপমানিত চোখে নামে বিষাদের ঝর্ণা!
অঝর জলকণা অভিশাপের লাঙল হয়ে যায় কখন!
অবশেষে- সময়ের পৃষ্ঠা যেদিন ভরে যাবে -অভিশাপ গুলো সেদিন কি করে লাঙল চষে দেখব বলে।
হুম পাথর ও ক্ষয়ে যায়। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু গানটির মত আপনার লেখাতেও ফুটে উঠলো তা। অহঙ্কারের দম্ভচূর্ণ আদৌ কি সম্ভব? সময়ের আবর্তে কঠিন বাস্তবতা সামনে এসে ধরা দেয়। ভালো লাগলো একান্ত অনুভূতি । শুভ সকাল
আদৌ সম্ভব কিনা তাতো জানি না ছোটদিভাই। অসহনীয় বিষাদ একসময় মনের অজান্তেই অভিশাপ উগড়ে দেয়।ভালো থাকবেন নিরন্তর।
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
ধন্যবাদ লিটন ভাই।
অসাধারণ প্রকাশ আপুনি।
দারুন লাগলো।
অতিরিক্ত সবটাই অসহনীয়।
শুভ কামনা।
ওটাই মূল বক্তব্য রুকাপু। অতিরিক্ত সবটাই অসনীয়।ভালো থাকবেন।
দম্মভ, অহংকার খতম হবেই। সময়ের ব্যাপার শুধু।
দোয়া করি তাই যেন হয়। অহংকারের দম্ভ খতম হয়ে সহজ হোক যাবতীয় যাপন।ভালো থাকুন সবসময়।
আলাহ সহায়।
অহংকারের দম্ভ যাক চূর্ণ বিচূর্ণ হয়ে। জেগে উঠুক ভালবাসা আর মায়ার বাঁধন। খুব সুন্দর লিখেছেন।
যে অহংকার ভাঙাই কল্যানকর, তা চূর্ণ বিচূর্ণ হওয়া প্রতীক্ষায় আছি পাখিভাই।ভালো থাকবেন সবসময়।
অহংকার পতনের মুল।
খারাপ পরিনতি অবিসম্ভাবী।
অহংকারের দম্ভ চূর্ণ হতে দেখার জন্য
অপেক্ষায় থাকতে হয়
সময় বলে দেবে।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
অপেক্ষায় আছি দাদা সময়ের। ভালো থাকবেন সবসময়।
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
সময় বয়ে যায়। আর আমরা কিছু করতে না পেরে আঙ্গুল চুিংগাম মনে করে চিবাই।
সেটাই কথা, সময়ের আঙুল চুইংগাম মনে করে চিবাই আর কি!
সব অহঙ্গকার বা দম্ভ খতম করতে দিতে নেই। এতে নিজের অস্তিত্ব সংকটে পড়ে। অবশ্য মানবতাবাদী হলে ভীন্ন বিষয়। কাউকে মানুষ সম্মান করে তার দম্ভটুকুর জন্যই আর কারো সম্মান চলে যায় অহংকারের জন্যই।
মানুষ বুঝে সেইমতোই নিজের দাম্ভিকতা দেখানো উচিত, অহংকার করা উচিত। কে জানে আজ যে রাজা কাল সে ফকির হবে কিনা?
ভালো থাকুন, শুভকামনা।
বিভাজনীয় অহংকার আমাদের সবারই কাম্য। সার্বজনীন কিছু অহংকার আমার আপনার প্রতিষ্ঠিত পরিচয়। ওটা প্রয়োজন। অহংকার মাত্রা ভুলে গেলেই তখন অভিশপ্ত হতে হয়।
ভালো থাকবেন। শুভ কামনা।
দারুণ।।। দারুণ।।