মূল লেখায় যান

অপেক্ষা

চাটিগাঁ থেকে বাহারবিবিধ২৫টি মন্তব্য

অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা ।
আর কতক্ষণ করতে হবে জানিনা এই অপেক্ষা ।
এটা সেই চানি পার্ক যেটা আমাদের বাড়ির দক্ষিণে ফুল তলীতে অবস্থিত । যার প্রতিষ্ঠাতা এমডি এস উল্লাহ । সেখানে বসে আমি অপেক্ষা করছি তার জন্য । সে আসবে কিনা জানিনা, আসতে পারে আবার নাও আসতে পারে । ‍উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মাঝে আমি অপেক্ষা করেই যাচ্ছি ।

দক্ষিণদিকে প্রায় এক মাইল এলাকা প্রসস্ত । ঐ প্রসস্ত জায়গার দুদিকে জমিন রেখে চলে গেছে একটি কাঁচা রাস্তা । সেই রাস্তার পানে আমি তাকিয়ে আছি তার আসার অপেক্ষায়…..
মনে আকুল আশা সে আসবে, তারপর তাকে নিয়ে চলে যাব অনেক অ-নে-ক দুরে । যতক্ষন না পর্যন্ত তার চলন শক্তি রহিত হয় ।

কিন্তু সে আসছে না কেন ?
তাহলে কি আমার এই দীর্ঘ প্রতিক্ষা ব্যর্থ হয়ে যাবে ?

অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ.. এই সামান্য অপেক্ষা করা আমার কাছে মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছি । কপাল বেয়ে ঘাম ঝরছে, হৃদকম্পন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোন একটি ভয়ংকর বিপদ এগিয়ে আসছে আমার জন্য।
সময় যেন শেষ হতে চায়না ।
এবার তার একটু পরিচয় দেয়া যাক যার অপেক্ষায় এভাবে নির্লজ্জের মত কথাবার্তা ছাড়া অপেক্ষা করছি ।

সেই আকাংখিত জিনিসটি হচ্ছে একটি রি-ক-সা…..
হ্যাঁ বন্ধু, একটি খালি রিক্সা ।

মোট পড়েছেনঃ ৭৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. হা হা হা, এতো সেই প্রথম প্রেমের অনুভূতি মনে হচ্ছে। 😀
    প্রেমিকার জন্য যেমন পকেট ভরে বের হতে হয়, এখনো কিন্তু ভরেই রাখতে হবে, নইলে দূর বহুদূর যতক্ষন পর্যন্ত তার শক্তি রহিত না হয়, বাপ্রে
    মজা পেলাম। 🙂

  2. আরে আল্লাহ্, আমি ভাবলাম প্রেমিকার অপেক্ষা। রিক্সার জন্য এত আকুতি ! তবে যাই বলেন প্রয়োজনের সময় এমন একটি রিক্সার অপেক্ষায় আমরা কম বেশি সবাই থাকি।
    ভাল লাগল অন্যরকম একটি অপেক্ষার পোষ্ট।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?