
আকাশ ভরা জোছনার আলো,
আজ আলোর জোয়ার এসেছে।
দক্ষিনে সুসংবাদবাহী বাতাস বইছে,
পৃথিবী তখনও অনিশ্চয়তার ঘুমে।
রাতের নিস্তব্ধতাকে উপেক্ষা করে,
একটি দুটি নাম না জানা পাখি,
শূন্যে ভেসে বেড়াচ্ছে!
বাড়ির এক কোণে
জরো সরো হয়ে দাড়িয়ে আছে,
অল্পবয়সী চঞ্চলা বালিকারা।
কি যেন দূর্ভাবনায় গুমড়ে আছে,
মুখে টু শব্দটি পর্যন্ত নেই।
মুখের হাসি!
সে তো বহু আগেই বিলীন হয়ে গেছে,
রাক্ষস ক্ষোক্ষসের ভয়ে।
বাড়ির আরেক কোণে,
অপেক্ষার প্রহর গুণছে,
মূর্দা বহনকারী একটি
কাঠের নতুন খাটিয়া!
অত:পর হযরত নামাজে দন্ডায়মান হলেন,
তার পিছনে যুবক হাসান আর হোসেইন।
তারাও আজ নিরব নিশ্চুপ,
নানার কাছে তাদের কোন আবদার নেই,
লাল ঘোড়া আর সবুজ জামার।
জোছনার আলো,
দক্ষিনা বাতাস,
পাখির কলোরব,
আজীবন বহমান থাকবে।
যতদিন পৃথিবী জপবে,
আপন স্রষ্টার নাম তার হৃদয় গহীনে।
মোট পড়েছেনঃ ১৭১৫জনআজ পড়েছেনঃ ০জন


২৩টি মন্তব্য
সব আজ কেমন যেন হয়ে গেল। সবকিছুই ওলোটপালোট। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
অশেষ ধন্যবাদ দিদি। আপনিও ভালো থাকুন। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
একদিন অপেক্ষার অবসান ঘটবে। আড় ভেঙ্গে চঞ্চল বালিকারা বেড়িয়ে পড়বে সবাই নতুন সকালে। নিস্তব্ধতা ভেঙে আবার কলকাকলিতে মুখরিত হবে পৃথিবী।
ভালো লিখেছেন আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন।
অনেক ধান্যবাদ আপু। তুমিও ভালো থেকো আপু।
শব্দ ও বাক্যের গাঁথুনি চমৎকার,
সুন্দর কবিতা হোক
অশেষ ধন্যবাদ ভাইয়া।
একদিন অপেক্ষার অবসান ঘটবে।
শব্দ ও বাক্যের গাঁথুনি চমৎকার,
শুভ কামনা দিদি।
অশেষ ধন্যবাদ দাদা। ভালো থাকুন।
শেষ অংশে চমক দিলেন। ১মটা পড়ে বোঝাই যায়নি যে শেষে নবী সাঃ চলে আসবেন। অন্য রকম কবিতা।
অনেক ধন্যবাদ আপু।
নান্দনিক লেখনী । মানুষ মানুষের জন্য। জয় হবেই মানবতার l
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। সুস্থ ও নিরাপদে থাকুন।
চমৎকার এক লেখা দিলেন আপু, বিমোহিত হলাম।
অশেষ ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা সবসময়
“বাড়ির আরেক কোণে,
অপেক্ষার প্রহর গুণছে,
মূর্দা বহনকারী একটি
কাঠের নতুন খাটিয়া!”
ভালো লাগলো। শুভ কামনা।
ধন্যবাদ দাদা।
কবিতা সুন্দর হয়েছে ছোটাপু ,
শুভ কামনা।
অসাধারন কবিতা পড়ে মুগ্ধ হলাম আপু।
চরম সুন্দর লিখেছেন আপু
///মুখের হাসি!
সে তো বহু আগেই বিলীন হয়ে গেছে,
রাক্ষস ক্ষোক্ষসের ভয়ে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
কবিতার ছন্দে একান্ত অনুভূতি ভালো লেগেছে। স্রষ্টাই শেষ পর্যন্ত সহায়। সবুজ পৃথিবী ধরে রাখতে তিনি নিশ্চই দয়াবান।
ভালো থাকবেন আপু।
ধন্যবাদ ভাইয়া।