অপেক্ষার তীব্র দহনে

রাতের নিস্তব্ধতায় তোমার ভালোবাসা
শিউলি ফুলের সমারোহে, সমৃদ্ধ সোনালী প্রহর,
বিলাসী হৃদয়ে অপেক্ষার তীব্র দহনে।
সে তুমি অবগাহন হোক না দৈনিক-,স্মৃতি, মানসিক!
দিনান্তের, চাতক হৃদয়ের হাহাকার ভুলে
শুধুই ডুবে থাকা,ভিজে স্মৃতির জ্যোৎস্না আকাশে,
ভালোবাসা সে তো অমর।
তীব্র আলোকে আলোড়িত, সে এক স্বপ্ন পুরি আমার,
মত্ত – আমি জ্যোৎস্নার স্ফীত শিহরণে, ফাগুন হাওয়ার উজ্জ্বল উষ্ণতায়!
সে-সব বিনিদ্র রাত্রী আমার, তোমার অপেক্ষায়,
রাতের প্রহেলিকায় ভেসে গভীরের নিবৃত-কুঞ্জে,!
তুমিই তো এসেছিলে স্বর্গের অপ্সরার মতো নান্দনিক সাজশয্যায় আমার বুকে,
বুকে আগলে রেখে,আঁধারে ভ্রুকুটিন বিহ্বল লজ্জা -ফলে।
হাঁ- কার বুকে, আকাশ রাত সমাধি হবে আজ,
ভালোবাসা বিশ্বাস,
কোলাহল-বাতাস অবিশ্বাস্য মিঠালো চাহুনিতে
ভাবছে, কে যে কার সওয়ারি।
সঞ্জয় মালাকার //


২৭টি মন্তব্য
অসাধারণ, চমৎকার । ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকুন সবসময়
ধন্যবাদ দিদি, আপনিও ভালো থাকুন সবসময় শুভ কামনা, বিকেল বেলার শুভেচ্ছা রইলো দিদি।
চমৎকার । ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন I
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময় শুভ কামনা,
ওয়াও…আবেগের আবেশে বশীভূত হয়ে গেলাম। প্রাণান্তিক শুভেচ্ছা দাদাভাই।
ধন্য যোগ্য শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন,
ভালো থাকুন সবসময় শুভ কামনা 🌹🌹
নান্দনিক ভাবনা …
ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময়।
সুখ স্বপ্নে এমন করেই আকাশ অব্দি পৌঁছাতে হয়।
আবেগময় লেখা।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
আবেগে আপ্লুত কবি
তীব্র দহনে রবি।
শুভ কামনা।
অজস্র ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।
দেখবেন তীব্র আবেগ আগুনে ভস্মীভূত হবেননা আবার যেন। কবিতা ভালো লেগেছে ভাই।
ধন্যযোগ্য শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সবসময় আপনার জন্য অজস্র কামনা।
কবিতা ভালো লেগেছে, দাদা। শুভকামনা থাকলো।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা অফুরন্ত, ভালো
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
খুব খুব সুন্দর লিখেছেন দাদা।
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
আবেগী কবিতায় একরাশ ভালো লাগা ।
শুভকামনা রইলো ।
অসংখ্য ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সবসময় শুভ কামনা।
অপেক্ষার দহন পড়ে কিন্তু ভালো লাগছে, এত্ত সুন্দর করে লিখেছেন! অনবদ্য 🌹🌹
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দিদি, আপনাদের ভালোলাগা আমার জন্য আশীর্বাদ পাওয়া।
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
সুন্দর কবিতা।
অসংখ্য ধন্যবাদ দাদা, ভালোবাসা নিবেন আপনার জন্য রইলো শুভ কামনা।
সে-সব বিনিদ্র রাত্রী আমার, তোমার অপেক্ষায়,
রাতের প্রহেলিকায় ভেসে গভীরের নিবৃত-কুঞ্জে,!
তুমিই তো এসেছিলে স্বর্গের অপ্সরার মতো নান্দনিক সাজশয্যায় আমার বুকে,
বুকে আগলে রেখে,আঁধারে ভ্রুকুটিন বিহ্বল লজ্জা -ফলে।
হাঁ- কার বুকে, আকাশ রাত সমাধি হবে আজ,
চমৎকার উপস্থাপন। দারুণ লিখেছেন দাদা
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ভালো লাগা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।