মূল লেখায় যান

অন্তর্বাস

সাদিক মোহাম্মদকবিতা৬টি মন্তব্য

আঙিনায় শুকোতে দিয়েছো
মাড় ছাড়ানো লুঙ্গি-শাড়ি-শায়া
বালিশের কাভার-বেডসিট
শাদা কাঁচুলি কোনায়

একটি বোলতা সারা দড়ি ভন ভন করে
অবশেষে থিতু হলো
মালঞ্চ মধুর অন্তর্বাসে
আমি ব্যাকুল দিশেহারা
ওমনি মৌ-চাকে ঢিল ছুড়তেই
তুমি অবাক
অনিয়মে নারাজ হলে খুব

অথচ সেদিন ব্যস্ত ঘড়ির কাঁটা
উদ্দাম দিনের প্রতিকুলতা
সানন্দে যাপিত প্রতিশ্রুতি
আরও কত্ত-কী ভেসে গেছে অলক্ষে
উত্তাল জীবনের তোড়ে

মোট পড়েছেনঃ ৫৭৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?