মূল লেখায় যান

অনুভব

কামরুল ইসলামকবিতা১২টি মন্তব্য

 

আবার কবে নিবো ঘ্রাণ, মহামারী শেষে ~

তোমার বাগানের ফুলে,  ভ্রমর এসে ~

মৃদু দোলে  পড়ন্ত বিকেলে,  চায়ের কাপে ~

উষ্ণ চুমুতে ভালবাসা জাগবে সৌরভে,  ধাপে ধাপে ~

বেণী করা চুলে,  কাজল পড়া চোখে,  হাসবে তুমি ~

গোধুলীর প্রহর  স্থবির শহর,  নিরবে যাবো চুমি ~

শ্বেত শ্বেত মেঘ, ভেজা ডানায় ভাসে নীলিমায় ~

দৃষ্টি যদি রাখি,  ফেরাবে না আঁখী,  ভালবাসার মহিমায়  ~

হাতের পরশে,  মনের হরষে  টান টান অনুভব ~

ভাবি যত,  হারাই তত, সংগোপনে জাগে উৎসব ~    ||

~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২২/০৪/২০২০

মোট পড়েছেনঃ ৬৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?