মূল লেখায় যান

অধিকার

ইসিয়াককবিতা১২টি মন্তব্য

ভাষার মাসে ফোটে ফুল,
পলাশ,গাঁদা আর শিমুল।
কোকিল ডাকে মধুর সুরে,
মনটা নাচে দোদুল দুল ।

আমার ভাষা বাংলা ভাষা,
বাংলা আমার মায়ের মুখ।
এই ভাষাতে হেসে কেঁদে
সারাবেলা মনের সুখ।

মৃত্যুহীন প্রাণ, করেছে দান,
যেসব ভাষা শহীদেরা।
আজীবন তারা স্মরণীয়
যতদিন রবে বাঙালিরা।

ছাত্র জনতার দাবি ছিলো,
রাষ্ট্রভাষা বাংলা চাই।
সেই মিছিরে গুলি হলো,
রক্তাক্ত হলো আমার ভাই।

পাকিরা চেয়েছিলো কাড়বে,
ভাষার অধিকার।
বীর বাঙালি রুখে তাদের
ছিনিয়ে নিলো অধিকার।

মোট পড়েছেনঃ ৭০০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. “আমার ভাষা বাংলা ভাষা,
    বাংলা আমার মায়ের মুখ।
    এই ভাষাতে হেসে কেঁদে
    সারাবেলা মনের সুখ।”

    আমার মনের কথাগুলো
    বন্ধু কেমনে জানলো ?
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?