মূল লেখায় যান

অগ্নিচিত্ত

বোকা মানুষকবিতা, মুক্তিযুদ্ধ, সাহিত্য৩টি মন্তব্য

বড় অসহায় বোধ করি আজকাল!

নিজেকে বড় বেমানান মনে হয়!

চারপাশে দেখি দুর্বিনীত শ্বাপদের দল,

নির্বিকার দাঁত বের করে হাসে মায়ের গ্লানিতে।

 

আর একদল লোভী দাঁতাল শুয়োর

ঘোঁত ঘোঁত করে জাবর কাটে মিথ্যের।

শকুনের ষড়যন্ত্র লুকায় ধর্মের নিষ্পাপ আবরণে,

নাপাক গর্ধভেরা ভাবে, আহা!

কি নুরানী বয়ান! মধুর ভাষা!

 

মর তোরা কোনও অলৌকিক মহামারিতে,

মা হোক মুক্ত, মায়ের সোনামুখ হাসুক আবার!

আমাদের সন্তানদের কসম!

এ মাটি, এদেশ কোনও নাপাকের না, হতে পারেনা।।

মোট পড়েছেনঃ ৬৭৮জনআজ পড়েছেনঃ ০জন

৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।