শ্যাম-রুপে মন-প্রান নিলঃ রাধারমণ এর গান-৫
এখানে ক্লিক করে গানটি শুনুন আগে চোখ বন্ধ করে।এরপর আবার ক্লিক করে গানটি শুনতে থাকুন,চোখ খুলে গানের কথা পড়ুন,ভালো লাগবে আশা করি 🙂
আমার শ্যাম জানি কই রইলো গো ,
শ্যাম-রুপে মন-প্রান নিল।।
মন নিল প্রান নিল, নিল কুল মান গো,
শ্যাম-রুপে মন-প্রান নিল।
রুপপানে চাইতে চাইতে ও রুপ নয়নে লাগিল
রুপ সাগরের মধ্যে পন্থে ডুবাইয়া মারিল
শ্যাম-রুপে মন-প্রান নিল।
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল অনল জ্বলিয়া উঠিল
একবারই এনি দেখাও শ্যামরে প্রান গেল প্রান গেলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।
ভাইবে রাধা রমন বলে আমার কি হইল কি হইল,
বিজলি চটকের মত নয়নে লাগিলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।
মোট পড়েছেনঃ ৩৬৪৭জনআজ পড়েছেনঃ ০জন


১৬টি মন্তব্য
শুনেছি, ডাউনলোডও করে নিয়েছি–গানটা আসলেই শ্রুতিমধুর (y)
খুব গভীরে নিয়ে যায় আমাকে এইসব গান আপু।
হুমমম গানের কথাগুলোই যে এমন–
হ্যা আপু -{@
আমি ডাইন লোড করিতে পারিলাম না।
কেনো ডাউনলোড করিতে পারলেন না তাহা বুঝিতে পারিলাম না।
ভাল লাগল
ধন্যবাদ আপু।
ভালোই মজে আছেন রাধা রমনে। ভালো খুবই ভালো। গানটি সুন্দর।
একবার শুনলে বুঝা যায়না আসলে।কানে এয়ারফোন লাগিয়ে শুনলে বুঝবেন রাধারমন কি জিনিস 🙂
শুনতেই আছি,চোখ খুলতে পারব না।
চোখ না খোলাই ভাল,নেশা আছে এই গানে 🙂
অনেক অনেক সুন্দর। ছুয়ে যাওয়া…
আমার পরিশ্রম সার্থক তাহলে -{@
আপনার সুবাধে এই গান শুনতে পেরেছি কতগুলো, এই জগত থেকে যেন হারিয়ে যাই খানিকের জন্য এমন গান শুনে। অসধারন। নিয়মিত ভক্ত হয়ে যাচ্ছি।
যতদিন রাধারমনে আছি ততদিন চলবে এই গান 🙂