মূল লেখায় যান

অনেক অনেকানেক-দিন আমার সাথে আমার দেখা হয়-না, ঝুঁকে পড়ে স্থির চোখে তাকিয়ে-ও ভাবনাগুলোর দেখা পাওয়া যায়-ই-না; আলোয় সাঁতরে বেড়ানো ঝক্‌ঝকে কারুকাজময় শব্দগুলো রূপ-রঙের ডানায় ভর করে পাল্টে যাচ্ছে কী না কে জানে! অপ্রতিরোধ্য ভাবে ভয়ানক চুপচাপ/চুপিসারে অন্য কোথাও উঁকিঝুঁকি দিয়ে কী না কী ভাবছে! স্থির আবেগের মালভূমিতে, কিরণ সূর্যের লালচে আভায়, জানি না, জানতেও পারছি… [বিস্তারিত]

কল্পনা-ক্লান্ততায় ভর করে আছে কসমিক কান্না, কাঁপতে থাকা খর-তাপ চলছে এঁকে-বেঁকে, পথে ঘাটে, বাজারে, লঞ্চে, নৌকায়, গলি পথে, শুধুই মানুশ আর মানুশ! কিছু কী ঘটেছে? চিঠিকে চিঠি দেয়ার কথা ভাবছি চিঠি নেয়ার-ও; কোন মহাজাগতিক প্রশান্ত/প্রশস্ত অপরাধ উত্তাল-উল্লাস ফুসফুসে! মৌনী হয়ে ভাবতে বসি, ক্যামনে কী? আদিগন্ত জুড়ে হুল্লোড়-মাতম! চিঠি চাই; পা টিপে টিপে ফোঁটা কয়েক ছিন্নমতি… [বিস্তারিত]

কর্মব্যস্ত জীবনে ছুটি যেন সোনার হরিণ প্রতি সপ্তাহে হিসেব গোনা, শুক্রবার কত দূরে লাগামহীন গতিতে চলা জীবন ছুটির প্রতীক্ষায় কান পেতে রই। শুক্র-শনির সাথে যদি বাড়তি ছুটি জুটে যায় তখন মনে হয় প্রজাপতির রঙিন ডানায় ভর করে ছুটে যাই কোন অজানার প্রান্তে। ছুটির দিন নিয়ে কত পরিকল্পনা ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে উল্টিয়ে তাই ছুটির হিসাব করা।… [বিস্তারিত]

পিলপিল করে ধেয়ে আসছে দুর্যোগ-দুর্বিপাক দলে দলে, চিনচিনে স্যাঁতসেঁতে ভয়ের সর্বস্বতায়, বিফল যখন নির্জন অশ্রুপাত, নির্বিকার সূত্রহীন ভ্যাবাচ্যাকা অন্তরের অভ্যন্তরে শুধুই স্মৃতির যন্ত্রণা; নিরেট ইউরেকা ইউরেকা শুধুই ধড়ফড়ে দুঃস্বপ্ন, ক্ষতযুক্ত ম্লান প্রাণে শুধুই খুঁজে ফেরা একটুখানি উদ্ধার চিহ্ন; অন্তহীন হিবিজিবি হৃৎপিণ্ডে দিনের পর দিন স্পন্দমান হৃদয়ের খোঁজ,সামান্যের উত্তাল প্রশান্তিতে, হইহুল্লোড়ের সাক্ষী-সাবুদ লুকিয়ে; যেখানে এখন শুধুই… [বিস্তারিত]

শুক্লপক্ষ

রিতু জাহানচিঠি১১টি মন্তব্য

প্রিয় শুক্লপক্ষ চাঁদ, কেমন আছো জ্যোৎস্না বিলিয়ে? তোমাকে এখন যখন লিখছি তখন তিথি অনুসারে তোমারই সময়, এখন শুক্লপক্ষ। মাথার উপর মস্ত চাঁদ। চন্দ্র শুদ্ধি। পূর্ণ পূর্ণিমা। কৃষ্ণপক্ষে তোমাকে নজরে পড়ে না, তবে খুঁজি না যে তা নয় খুঁজে ফিরি। উপভোগের ইচ্ছায় নয় রাতের যে প্রহরগুলো আমার নিদ্রাহীন কেটে যায় গুণে গুণে সে সব মুহূর্তগুলোয় দৃষ্টি… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

ঐ কার কান্না শুনতে পাচ্ছি মুহুর্মুহু ? চূর্ণ হৃদয়ের কম্প তুলে, ছিন্নমূল বৃক্ষ নাকি দেব শিশু! পুড়তে থাকা উত্তাল উন্মাদনায় সূর্যাস্তের তাপ জুড়ালেও ক্রুশবিদ্ধতার হাহাকার মুহূর্ত থেকে মুহূর্তে-ই গড়ায়। আগুন এখন মরন্ত, তবুও নির্নিমেষ বুকফাটা আর্ত-প্রতিধ্বনি লাগামহীন অশ্বারোহী; বৈধব্যের কয়লা রাঙা দিগন্ত ঠায় দাঁড়িয়ে, কষ্ট এখন অর্থহীনের বাঙময়তায় শুধুই উচ্ছিষ্টের জটলা, নালায় বয়ে যাওয়া অনর্গল… [বিস্তারিত]

স্থিত শীত

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

কবে থেকে রাত দিন সমান হয়ে গেছে! গুণে রাখিনি। সকাল হবার আগেই বেমক্কা সোজা দুপুর গড়িয়ে আসে! লোকে যারে নিশি রাত বলে! প্রহরী হয়ে থাকি তারে সাথে। মাঝরাতেও কাকেদের কান্না ভেসে আসে জানলার ওপাশে... নাকি কোকিলের ডিম চিনতে পারেনি বলে, ওই মাঝরাতে কোকিলের প্রতারণায় চিৎকার চেঁচামেচি করে? হতেও পারে! আমি শুধু কালো কাঁচের এপারে চুপচাপ… [বিস্তারিত]

সহজাত সংগ্রাম আপ্রাণ অভিলাষ যতকষ্ট, আঘাত, বেদনা-বিধুর ও বন্ধুর পথ অটল দিতে হবে পাড়ি করিতে হবে জয় নিশ্চিত। বাঁচার জন্যই যে স্পৃহা তাহা নিশ্চিত মৃত্যু বরঞ্চ হাগ মৃত্যুরে যে না দেবে ফিরায়ে। বরং নশ্বর ধরায় মানব সেবায় বেঁচে থাকার হাতিয়ার জনে জনে সকলের! অন্ন বস্ত্র নিবারণ সাথে মনুসত্য লাগে আর কি বল? গ্রাম বাংলার সবুজাভা… [বিস্তারিত]

রোজার ঈদ মানে কাজ কম, আর কোরবানির ঈদ মানেই ঝামেলার দিন। বাড়ির চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে ছিটিয়ে থাকে। পচা নাড়িভুঁড়ির একটা বিদঘুটে ভাপ সর্বত্র ভেসে বেড়ায়, যেন পেট উগরে বমি আসবে। আমার ধারণা; এমন পরিস্থিতির জন্য সমাজের কিছু গুটিকয়েক অসভ্য মানুষ দায়ী। পরিবেশ বিষয়ক ব্যবস্থাপকদের অল্প একটু সচেতনতায় কোরবানির ঈদের অনেক পরিস্থিতিই বদলে যেতে পারতো, ঈদের… [বিস্তারিত]

আমি ও স্বার্থপর। রোজ ঘুমুতে যাওয়ার আগে ভাবি, কাউকে কষ্ট দিবোনা, কেউ কষ্ট দিলে নিবোনা। সকাল হলেই দিতে যদি ও কার্পণ্য করি, নিতে দু'হাত পেতে রাখি। রোজ ভাবি ক্ষমা নিব এবং দিব, তা-ও হয়না, আত্মঅহম এসে বাধ সাধে। রোজ ভাবি, ভালোবাসার ভালোবাসাকে ভালোবাসব,কিন্তু ঈর্ষা দলা পাকায়, কষ্টের মেঘ জমে বুকের বাঁ পাশে। আমি আর স্বচ্ছ… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

কতটুকু পারলাম! জীবনে কত কিছুর হিসাব করি। হিসেবের সরল খাতায় কখনো যোগ-বিয়োগ মিলে, কখনো মিলে না। তবু পাওয়া না পাওয়ার হিসেব কষেই চলেছি। জাবেদা, রেওয়ামিল, আসল , মুনাফা কতো হিসাব। জীবনের যোজন বিয়োজনে কখনো প্লাস, কখনো মাইনাস। শ্রেষ্ঠ মাস রমজান। প্রতি বছরই রমজান আসার আগে মনে মনে কত পরিকল্পনা হয়ে যায়। অন্তত এ বছর রমজান… [বিস্তারিত]

শান বাঁধানো এই পথের ধারে আজও ফোঁটে ঘাসফুল, নুড়ি-ধুলিমাখা চিরচেনা এই পথে স্মৃতিরা জড়িয়ে আছে মিহিদানার মতোন, ভোরের আলোয় স্নিগ্ধ পরশে জুড়িয়ে থাকে এই পথ এই ঘাট, ছড়িয়ে সেই সোনালী গোধুলির আলতো মায়া, সুফি অন্তর জেগেছিল বারংবার যার ছোঁয়ায় সে-কি মনে রেখেছে তারে? তবে কি স্মৃতিরা হারিয়ে যায় প্রকৃতির খোলা প্রান্তে-প্রান্তরে… ********************************************************************************* কত লেখা মুছে… [বিস্তারিত]

একদিন ক্যান্সারের সাথে

মাছুম হাবিবীএকান্ত অনুভূতি৪টি মন্তব্য

আমিও প্রচন্ড বইপোকা ছিলাম। ব্যস্ততার ফাঁকে বইয়ের মলাটে হাত বুলানোটা সেই স্কুল জীবনের অভ্যাস। আজ অসহ্যহীন ক্যান্সারে হসপিটালের বেডে শুয়ে আছি। ইচ্ছে করছে একটা ভালোবাসার উপন্যাস পড়ি। কিন্তু মাথায় ডাক্তার অক্সিজেনের মত যে যন্ত্র লাগিয়ে দিয়েছে। সেটা নাকে নিয়ে বই পড়া সম্ভব হবেনা। কিন্তু পরিচয়ের আগে শুনেছিলাম ;তুমিও বইপোকা। বইপড়া বড্ড নেশা তোমার! আজ জীবন-মরণ… [বিস্তারিত]

বয়স বিশ পেরিয়ে গেলেই মানুষ একা হয়ে যায়। একটা সময় ছিল বয়স নিয়ে চিন্তাই হতনা। স্কুল জীবন, কলেজ জীবন এসব নিয়ে খুব বোরিং ফিল করতাম। মাঝে মধ্যে পড়ার টেবিলে অংক বইটা খুলে পাঠিগণিত যখন মগজে ঢুকতোনা। তখন ভাবতাম পড়ালেখার হাত থেকে কবে মুক্তি পাব! কবে বড় হব আর কবে এই লেখাপড়ার বুঝাটা মাথা থেকে নামবে।… [বিস্তারিত]

এই বলে গেলুম

বন্যা লিপিএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

পাড়হীন সাদা থান জড়িয়ে এক দিন- ক্ষন গুনে নিয়ে হাঁটতে থাকব। সাড়ে তিনহাত ছেড়ে হাঁটতে থাকব। মাটি ছেড়ে, বরই পাতার স্নান সেড়ে, কর্পূর আর লোবানের গন্ধ রেখে, খালি পায়ে হাঁটতে শুরু করব। পায়ের তালু ফেটে রক্তাক্ত চিহ্ন রেখে - যেতে যেতে যেতে-- শুকনো মরা পাতাগুলোও উঁকি দিয়ে দেখবে....বৈধব্যের বেশে কে যায় অবশেষে! ধুলিকণা ভিজে কঁকিয়ে… [বিস্তারিত]