মূল লেখায় যান

বেঁচে থাকা

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৩টি মন্তব্য

সহজাত সংগ্রাম আপ্রাণ অভিলাষ
যতকষ্ট, আঘাত, বেদনা-বিধুর ও বন্ধুর পথ
অটল দিতে হবে পাড়ি করিতে হবে জয় নিশ্চিত।

বাঁচার জন্যই যে স্পৃহা তাহা নিশ্চিত মৃত্যু
বরঞ্চ হাগ মৃত্যুরে
যে না দেবে ফিরায়ে।

বরং নশ্বর ধরায়
মানব সেবায় বেঁচে থাকার হাতিয়ার
জনে জনে সকলের!

অন্ন বস্ত্র নিবারণ
সাথে মনুসত্য
লাগে আর কি বল?

গ্রাম বাংলার সবুজাভা
জুড়ায় প্রাণ , আত্মজ তৃপ্তি
খেঁটে খাওয়া কৃষকের আসক্তি।

জন্মের আগমণী বার্তা পাও
মৃত্যু আসিবে তাৎক্ষনিক পাওনা বার্তা?
ত্বরিত গুছাও পরকালের পাথেয় ।

ধর্মে ধর্মে মানব সেবা
ধর্মপ্রচারকের অমৃত কথা
সেবিছে মানুষ মানুষেরে।

ধর্মকে পুজিতে
ধর্মকে অকাজে উপহার
তারাই বেশ পাপাচার।

মানুষে মানুষে ক্যাচাল
দেবে অতৃপ্তি
পরকাল অশান্তি।

মোট পড়েছেনঃ ৮৫৩জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. জন্মিলে মরিতে হয়, এটা চিরন্তন রীতি। বেঁচে থাকার স্পৃহা যার মাঝে যতবেশি থাকে সেই আপ্রাণ চেষ্টা করে যায় সমস্ত প্রতিকূলতার মাঝে টিকে থাকতে।

    শুভ কামনা 🌹🌹

  2. মানবতার সেবাই পরম ধর্ম মজিবর ভাই!
    মানুষই যদি না থাকলো
    কে দেখবে গাছের ফল পড়লো না পাকলো!
    আজ জীবন মানেই বেঁচে থাকার সংগ্রাম।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।