মূল লেখায় যান

গাড়ি দূর্ঘটনা ও মজার কাহিনি

পপি তালুকদারস্মৃতিকথা২০টি মন্তব্য

জীবনে চলার পথে মাঝে মাঝে এমন কিছু অভিজ্ঞতা লাভ করি যা কখনো হাসায় কখনো স্তব্ধ করে দেয়। এমন কিছু অভিজ্ঞতা হয়তো সবার জীবনে কম- বেশি ঘটে থাকে।তেমনই একটি অভিজ্ঞতা যদিও এখন সেটা মজার তখন ছিল লোমহর্ষক ঘটনা। প্রতিদিনের মতো কলেজ থেকে বাসায় আসার জন্য কলেজ গেটের সামনে আমি ও আমার দু'জন বন্ধু দাড়িয়ে ছিলাম। প্রতিদিন… [বিস্তারিত]

দূরান্তের নীলাকাশ

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

স্তব্ধতার বাণ-ডাকা সময়ে এখন আর ভ্যাবাচেকা খাই না, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শিখে গেছি প্রায়! সুখ-দুঃখের বিকার-কে না-বলে-বলে। কারণে অকারণে তন্ময়তাটুকু কেটে গেলে হা-পিত্যেস করি না, চিৎকার চেঁচামেচি-ও-না ধস্ততায় আকুল হতে হতে ঘাড় বেঁকিয়ে ভাবি স্মরণে থাকুক, স্মরণে রাখুন, হে বিধাতা; ঐ দূর-দূরান্তের নীলাকাশ আমার হবে, আমিও নীলাকাশের, ব্যাঘ্র অসন্তোষগুলো গুলে খেয়ে। ছবি নেটের। [বিস্তারিত]

ফাগুন, যদি ভালোই বাসো, তাহলে দুরে দুরে দাঁড়িয়ে থাকো কেন? তোমার আমার মাঝে রহস্যের যে বন্দি শেকল কবে তা ভেদ করে পৌঁছবো তোমাতে! একবার খোলাসা করে বর্ষার মত ঝাঁপিয়ে পর আমার বুকে আমি দীর্ঘ স্বস্তির নি:শ্বাস ফেলি। দোদুল্যমান দোলাচলে মন পুড়ে পুড়ে হয় ছাই তোমার আশায় আশায়, তুমি জানো কি? প্রত্যাশা বড্ড ভয়ানক এক ব্যাধি,… [বিস্তারিত]

বনজ প্রাণীর মত সময়ের অলিগলি পেড়িয়ে চেনা জীবনের চৌহদ্দিতে দাঁড়িয়ে প্রাণের দ্বার খুলি, দেখতে পাই অতল গহ্বরের অ-প্রচ্ছন্ন হাতছানি; ছায়া দিগন্তের সোঁদালো আবেশে জৈবতার স্পন্দনে সুগন্ধ-নিঃশ্বাস নিতে নিতে আঁকড়ে থাকতে চাই পলক পলক জীবন। সৃষ্টি-স্রষ্টার এই পাশা খেলা, এই প্রমোদ বাহু-পাশ থেকে মুক্তি চাই, চাই অনন্ত জীবন। শোক-তাপের এই গরমিলে জীবনের মণিমুক্তার সবটুকু-ই আমার চাই।… [বিস্তারিত]

পাখি

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

ছোট্ট পাখিটা আসে রোজ রোজ মানে রোজ-ই আসে, ঠিক সন্ধ্যা ছুঁইছুঁই সময়ে এসে জানালার পাশে আম গাছের একটা ডালে বসে। তার আমার দূরত্ব থাকে আধ-হাত, জানালার এপাড় ওপাড় মুখোমুখি হয়ে বসে থাকি আমরা। মাত্র সাতদিন এত্তটুকুন একটা পাখি কেমন করে যেন সঙ্গী হয়ে গেলো! প্রথম সন্ধ্যার প্রথম দেখায় অবাক করলো এক মূহুর্ত নিয়ে, এরপর দিন-দুই… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

আলোফোটা ভোর

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

ঘুমের ঘোরে ঘুমিয়ে পড়ে জেগেছিলাম গভীরের মধ্য-রাতে, যেন দূর বহুদূর থেকে ধেয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে অজস্র অগুনতি বিষণ্ণেরা; এ যেন বিবস্ত্রতার আহাজারি, শোক সন্তপ্ততা! আমি কী জেগে আছি? আমি কী ঘুমিয়ে আছি? জেগে/ঘুমিয়ে স্বপ্ন দেখছি? স্বপ্নেরা কী ঘুমে তলিয়ে যাচ্ছে! না-কী ঘুমেরা স্বপ্ন দেখছে! বিষাদ-জীবনে বিষণ্ণতার জলছাপে বিষকনাগুলো জেগে আছে, জীবনের পরতে পরতে; ঘুমের জাগরণে,… [বিস্তারিত]

ধূর্ত প্রেম

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

ভাবনার ঘনত্ব ফিকে হয়ে এলে, মূর্ত হয় কথার মারপ্যাঁচ, প্রাক্তন প্রেমের নিকুচি-ঠিকুজি, পাটিগণিতের ছং বং, বহুগামী-মন নূতন মওকা/সওদা খোঁজে পাহাড়ি হাসির মোক্ষম তীরে, এখুনি ছুঁড়বে সে, ছুঁড়েছে যেমন আগে-ও, জেদি নাভিতে, নূপুর নাচের মুদ্রায়; মাতৃহীন ভাগাড়, কুকুরদের হানাহানি, লুটেরাদের মহড়া, অপরাধ-অপরাধীর পুণ্যস্থানে সরগরম এ শহুরে শহর, এক হাসপাতাল অসুস্থতা নিয়ে মিথ্যেবাদীরা গল্প শোনাচ্ছে স্যাভলন ঘ্রাণের,… [বিস্তারিত]

শিরোনামহীন

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

আহা....এ তল্লাট ছেঁড়ে আর যাব কোথা? একটা নয়, হাজারো প্রশ্নবোধক চিহ্ন কপালে সেঁটে নগরীর যেখানে সেখানে দাঁড়িয়ে গেছি, যখন যেমন পেরেছি। কপট চক্ষুর নিকৃষ্ট ক্রোধাণল ঠিকরোতে ঠিকরোতে কপাল ঢেকে গ্যাছে ধুসর রঙা ছাইয়ে; ক্রমাগত উত্তরের কাছে রোজ ভেজে শুকনো পাতার দল: ভেজে, আবার শুকায়! আবার দাঁড়িয়ে যায় কংক্রিটের গাঁথুনী। যত্র তত্র মিছিল এগোয় ধীরে,, অতি… [বিস্তারিত]

ইচ্ছে মত তেড়ে আসছে, যখন-তখন, হা রে রে করে, ঘৃণা বিদ্বেষের বড় বড় লাল চোখে, খেয়ে ফেলবে, খেয়ে দেব, এই মুহূর্তে, এই ক্ষণে; লুটপাট হয়ে যাচ্ছে/করে নিচ্ছে, জীবন আর জীবিকা, প্রকাশ্যে দিবালোকে ঝাঁপিয়ে পড়ে, করোনা-খেলার ভেক ধরে। হাত ধুচ্ছি, হাত ধুচ্ছি, ধুচ্ছি আগে-পরে, যদিও বন্ধ ছোঁয়া-ছুঁয়িই, ভেতরে বাহিরে; একটু অক্সিজেন পেলে বেঁচে যাব, তাও পাচ্ছি… [বিস্তারিত]

বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় নিয়ে কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বিশ্বজগতকে আপন হাতের মুঠোয় নিয়ে দেখতে চেয়েছিলেন। কবি নিজ হাতের মুঠোয় জগতকে দেখতে পাননি কিন্তু স্বপ্ন দেখেছিলেন। আজ আধুনিক বিজ্ঞান সেই স্বপ্ন পূরণ করেছে। কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিক। তিনি… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

সকলই গরল ভেল

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

এই যে এত নড়া-নড়ি, হাসা-হাসি, দৌড়া-দৌড়ী, শোয়া-শুয়ুই, ঘুমা-ঘুমি, খাওয়া-খাওয়ি, কাঁদা-কাঁদি, লাফা-লাফি, চিৎকার-চেঁচামেচি, হুংকার-গর্জন,তেলবাজি-তোষামোদি, লেখা-লিখি, হিংসা-হিংসি, মিথ্যা-মিথ্যি, চোখা-চুখি, গা ঘেঁষা-ঘেঁষি,সচল-সবল এই আপাত অপূর্বতার ঝলক-বলক নিয়ে আমরা কী কী ফালাইবো, কী কী করিবো? কোথায় কোথায় যাইবো??? এই অমৃতে সঞ্জীবনী কৈ? সকলই গরল ভেল!! ঝুল সন্ধ্যায় শেষ-যাত্রা-বিন্দু অলক্ষ্যে দাঁড়িয়ে আছে হাত ছোঁয়া দূরত্বে; [আমরা কথায় কথায় হরহামেশা- জীবনের… [বিস্তারিত]

দ্বিধান্বিত-দ্বিখণ্ডিত হৃদয়, খাঁটি কৃতজ্ঞতা ঢের প্রশংসা, বিছানো পথের পরিচ্ছন্নতায়; ফাঁদের কিনারায় দাঁড়িয়ে শিকারির সহজ শিকার হচ্ছি কী-না সে উৎকণ্ঠার কনকনে শীত/গনগনে ঘন তাপ হৃদয় জুড়ে; সাফল্য গোলাপের হাতছানি সে তো ধোঁয়াশা দিগন্তে! গোলাপ উদ্যানের বীণার সুর! বিষাদ নিরাময়ের ঔষধ! মুসাফির হৃদয়ের মিলন-আলিঙ্গনে ছুঁয়ে যায়-না। আত্মার গহীন অন্ধকার অন্তরালে, প্রভুর প্রতিশ্রুতি হয়ে-ও পৌছায়-না। পর্বত-দৃঢ়তায় মুক্তি চেয়ে… [বিস্তারিত]

গোলাপের আত্মচিৎকার

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

ধূলোপড়া ডায়েরীর পাতায় দম বন্ধ হতে হতে- বিবর্ণ গোলাপটির আত্নচিৎকার থেমে গেছে সে-ই বহুবছর আগের বিষন্ন গোধূলি মাখা সন্ধ্যার আবিরে। তারপর বহু দিন গেছে, রাত গেছে, সাঝের মায়া হারিয়ে গেছে অতলে; বুক-পাঁজরের ক্ষতটা বেড়েই চলেছে কর্কট রোগের আনুরূপ্য। সময়ের বিবর্ণতা বয়সের ভারে নুয়ে পড়েছে সজনে ডাটায়; দেবদারু জুড়ে স্মৃতির পাতাগুলো জড়ো হয়ে আছে কালের সাক্ষী… [বিস্তারিত]

ডিঙি মারা সময়

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

রাত্রির নিস্তার নেই, নিস্তার দিচ্ছে না, লেখারা লেখা লিখে যাচ্ছে সময়ের কথকতা, কেউ জানুক, পড়ুক, দেখুন, বা না; সময় দাঁড়িয়ে আছে ডিঙি মেরে, মুখোমুখি; রাজ দক্ষিণার অজস্র উপঢৌকন! হিশেবে রাখি-না, চাই-ও-না; পণ্ডশ্রমের মত হামেশাই লিখে যাচ্ছি নিরাল যখন দিবা-রাত্রি; সময়ের গুণ কীর্তনের নিকুচি করে, ব্যঞ্জন-হীন পলান্নতে অ-রাজি নই, রেয়াজহীন রীতিনীতিতে-ও; ভব্যতা-হীন বে-রহম হৃদয়-উৎপাতে থেমে যেতে… [বিস্তারিত]

বিরান মরুভূমির এককোনে বসে বিজারিত স্বপ্নে বিভোর তক্ষকের ক্ষণেক্ষণে রঙ বদলাবার দৃশ্যে যে ছবি মনে ভাসে তার সাথে তুলনা করার মত নিজের প্রেমোদগম স্মৃতিগুলি ধূসর থেকে ধূসর হতে চলেছে দিনকেদিন। মরুর পথিক কত পথ পেরিয়েছে, কত নোনা অশ্রুর সমুদ্র বইয়েছে তার ইয়াত্তা নেই। মহাসাগরের গহীন অন্ধকার আর বেদুইনের হৃদয়ের কালো গহ্বর এ দু'য়ের মাঝে এখন… [বিস্তারিত]