মূল লেখায় যান

হাতের মুঠোয় বিশ্ব

হালিমা আক্তারএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

 

বিশ্বজগত দেখবো আমি

আপন হাতের মুঠোয় নিয়ে

কবি কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বিশ্বজগতকে আপন হাতের মুঠোয় নিয়ে দেখতে চেয়েছিলেন। কবি নিজ হাতের মুঠোয় জগতকে দেখতে পাননি কিন্তু স্বপ্ন দেখেছিলেন। আজ আধুনিক বিজ্ঞান সেই স্বপ্ন পূরণ করেছে। কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিক।

তিনি যখন এ কবিতা লিখেন তখন কে জানত তাঁর কথা সত্যি হয়ে ধরা দিবে। মোবাইল হাতের মুঠোয় ছোট একটি যন্ত্র। প্রথম দিকে মোবাইল ব্যবহার করা হতো কথা আদান-প্রদান এর মাধ্যমে। এরপর গান শোনা, ছবি তোলা। আর এখন মোবাইল অনেক ক্ষেত্রে কম্পিউটার এর বিকল্প হিসেবে কাজ করছে। বর্তমানে এন্ড্রয়েড মোবাইলে কি না করা যায়। বিশেষ করে করোনাকালে এবং জীবনে মোবাইল সত্যি কবির সেই স্বপ্নের সাথী হিসেবে কাজ করছে। এখন আর কথা বলার ছবি তোলা গান শোনা নয়। অফিসে মেইল চেক করা উত্তর দেয়া অনায়াসে সকল কাজের সমাধান করে নিচ্ছে এই ছোট্ট মোবাইল। মোবাইল এ শুধু বিশ্বজগত ই দেখা যায় না। সম্পূর্ণ বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে মোবাইল। বাসায় কম্পিউটার বা ল্যাপটপ নাই, তাতে কী হয়েছে মোবাইল আছে তো। তাই কবির ভাষায় বলতে হয়-

বিশ্বজগত রাখব আমি আপন হাতের মুঠোয় পুরে।

মোট পড়েছেনঃ ১২৫১জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. বিজ্ঞান এর উপকারিতা ও অপকারিতা উভয় ই আছে। মোবাইল এর ভালো মন্দ দুটো দিক আছে, এটি নির্ভর করে অনেকাংশেই ব্যবহার এর উপর। তবে টিন এজারদের জন্য তো অবশ্যই ক্ষতি কর। শুভ কামনা।

  1. একদম ঠিক বলেছেন, ফোন ছাড়া আমরা আমাদের পৃথিবী অচল,
    ভুল করে পকেটে টাকা ছাড়া বের হতে পারি, বের হই-ও, কিন্তু মোবাইল!! নব্য চ, নব্য চ।
    অনেক দিন পর লিখলেন!

  2. বিশ্বকে হাতের মুঠোয় এনে দেয়া প্রযুক্তির অপব্যবহারও কম নয়। যারা ভালো কাজে ব্যবহার করছে তারা ভালো কিছুই শিখছে কিন্তু। তবে কবি আগাম বাণী যা করেছিলেন সেটা এখন সত্য।

    সুন্দর লেখা, শুভকামনা আপু।

  3. মোবাইল এখন নিত্যসঙ্গী, অবসরের সঙ্গী, লেখাপড়ার সঙ্গী, অফিসিয়াল কার্যক্রম এর সঙ্গী সেই সাথে প্রতারণা, নোংরামির সঙ্গী। খুব ভালো লিখেছেন বিষয়টি নিয়ে তবে খারাপ দিকগুলো ও‌ তুলে ধরতে পারতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন

  4. জ্ঞানী গুণী, মহামানবদের বলা ভবিষ্যৎবাণী গুলোই সত্যিতে পরিনত হচ্ছে। আমরা সবই বুঝতে পারছি কিন্তু আমাদের এই গন্ডি অতিক্রম করার সক্ষমতা হারিয়ে গেছে/যাচ্ছে।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।