মূল লেখায় যান

জল সমুদ্রে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪৭টি মন্তব্য

হে ইশ্বর, তুমি ইশ্বর হলে কেন! হলেই যদি,কোকিল চোখা জ্যোৎস্না হলে না কেন! বুনো লতা পাতায় ঘেরা বন জ্যোৎস্না, শুকনো নদী,পাথুরে পথ বা সুউচ্চ হিম শ্রেণি। নিয়তির গুণটানা নৌকা মাতাল মৃন্ময় নিঃস্পৃহতা যন্ত্রণার ঝিনুক মুক্তো নবান্নের শিশু,বন্ধ্যা নারী শিশুর স্বর্গ-খিলান! দেখ, আমিও একদিন ইশ্বর হব লাঠি চকলেটে মুখ লালের সুখ নিয়ে ধীরে হেঁটে যাব ধীর… [বিস্তারিত]

আমার হাতে আইফোন ১৫, আমি ফোনটা হাতে নিয়ে বসে আছি, যাকে আমি ৩১০ টাকা দামের পিঙ্ক কালারের একটা পুতুল গিফট করেছি, শুধু ক্ষনিকের ভালো লাগা কিংবা আমাকে মনে রাখার জন্য, সে আমাকে একটা আইফোন উপহার করেছে, শুধু উপহার টা মনে রাখার জন্য না, তার সাথে যোগাযোগ রাখার জন্য। আইফোন টা দেয়ার নাটকিয়তা টা ছিলো খুব… [বিস্তারিত]

আমায় তোমরা ঘৃণা করো

অরণ্যএকান্ত অনুভূতি, কবিতা১৯টি মন্তব্য

বন্ধুরা, আমায় তোমরা ঘৃণা করো ডেকোনাকো আমাকে আর তোমাদের আসরে। কি লিখি, কি গাই দেখো না, শুনোনাকো আর খুঁজোনাকো মিল আর কোনকিছুরই। আমায় তোমরা ক্ষমা করো প্লিজ। এক অসুস্থ হৃদয়ের লেখা পড়ো নাকো আর। আমি অসুস্থ আমি উন্মাদ আমি হতচ্ছাড়া এদের লেখা পড়োনাকো আর! তোমরাই বলো কিইবা দেয় এরা? তোমার ক্ষতে কুসুম গরম উষ্ণতা নিয়োনাকো… [বিস্তারিত]

তারপর

হৃদয়ের স্পন্দনএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

তারপর কোনো এক রাতে কোনো এক অদৃশ্য সুতোর বন্ধনে তুমি আর আমি নিশিথ সে রাতে কান্নায় জাগরণে তুমি আর আমি তথাপি সেদিন ও দুজনের মুঠোফোন ছিলো হাতে দুজনেই বার্তা লেখায় ব্যাস্ত কিন্তু কোনো এক কারনে সে বার্তা প্রেরিত হয়নি আমার তোমার কাছে তারপর সেই এক রাতে দুজনেই বুঝেছিলাম আমরা বন্ধি আমরা বাধা অদৃশ্য এক সুতোর… [বিস্তারিত]

কতটা পানির ফোটা দিয়ে সৃষ্টি হয় একটি ঝর্না !! অশ্রু বিন্দু দিয়ে সৃষ্টি হয় যদি কোন নদী , তবে নিশ্চয়ই সে নদীর পানি হবে জগতের সবচেয়ে নীল নদী। যুগযুগ ধরে দ'দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ১৫২ টি চোখ। সে চোখের অশ্রুবিন্দু এক করা গেলে ঝর্না হয়ে যেত অবশ্যই। কতটা অশ্রু বিন্দু দিয়ে গড়ে উঠে একটি নীল… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

অতৃপ্ত আত্মা

রিমি রুম্মানএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

সেবার দেশ থেকে ফিরবার সময় পরিচিত একজন তার প্রবাসী স্বামী'র জন্যে কিছু দিতে চাইলেন। আমার সমস্যা হয় কিনা ভেবে সংকোচে প্যাকেটটি দিলেন। তাকে আশ্বাস দিলাম জিনিষগুলো তার স্বামী'র হাতে পৌঁছে দিবো বলে। যথাসময়ে আমি ফিরি। ভদ্রলোককে ফোন করি। তিনি সেইদিনই সন্ধ্যায় এসে হাজির। টুকটাক কথা হয়। দেশে রেখে আসা ছোট্ট মেয়ে দু'টিকে খুব মিস্‌ করেন।… [বিস্তারিত]

ধন্যবাদ!

বোকা মানুষএকান্ত অনুভূতি, বিবিধ৮টি মন্তব্য

কখনও কি বলেছিলাম?! মনে পড়ছেনা! হয়ত বলেছি, হয়ত বলিনি। যদি বলা না হয়ে থাকে, তবে বলছিঃ আমার ভাল এবং খারাপ সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন নানা ভাবে, তাঁদের সবাইকে আমার অন্তর নিংড়ানো অফুরন্ত ধন্যবাদ! কারন, তাঁদের এই পাশে দাঁড়ানো আমাকে স্বস্তি দিয়েছে, আমার জন্য তাঁদের ভালবাসাকে অনুভব করার আনন্দ দিয়েছে! অনেক অনেক ধন্যবাদ তাদেরকেও, যারা… [বিস্তারিত]

এসো আজ বৃষ্টিতে ভিজি

অরণ্যএকান্ত অনুভূতি, সঙ্গীত২১টি মন্তব্য

একটা গান নিয়ে আজ বেরিয়ে পড়ছি কাজে। সকাল থেকেই গানটা গেয়ে যাচ্ছি গুনগুনিয়ে, মাঝে মাঝে সরবে গেয়ে উঠছি... এসো আজ বৃষ্টিতে ভিজি, জীবনের অন্য মানে খুঁজি। মনে হয় গানটা রেখে রেখে খাওয়া যাবে অনেক দিন। আসিফ ইকবালের লিখা, নকীব খাঁনের সুর করা আর রাশেদের গাওয়া গানটির টাইটেল “অচেনা আকাশ...”। আজ আমার যে অনুভূতি, অনুভব তাতে… [বিস্তারিত]

তীব্রতা

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২৮টি মন্তব্য

কাঁচের গাড়ীতে চড়ে বাড়ী ফিরবো না বোঝাই করা ফুলে ঢাকতে দেবোনা শরীর আকাশ দেখবে না বন্ধ চোখ আমার কিছুতেই আমার নিথর শরীরকে তোমার কাছে নিতে দেবোনা । এ মনে তুমি নদী পেয়েছিলে । মনে পড়ে একদিন বলেছিলে , "ফুল , তোমার মন তো নদী ; বয়েই চলে... এঁকেবেঁকে কুল ভাঙ্গে আর ভাসিয়ে নিয়ে যায় ।"… [বিস্তারিত]

খোঁজ

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

মায়াদের হতে বিচ্ছিন্ন হয়ে দূরে বহুদূরে একাকি পরিচিত সেই গাছের কোল ঘেঁষে বসে কথা বলা এসেছো আজ আবার ? কেমন আছো ? গাছের ঘ্রাণ, শীতল পরশ, দু একটি পাতা পরা গায়ের উপর এভাবে শান্ত মন । সেই লিচু তলায় বড় নদীর কাছে কোন বিষণ্ন সময়ে ছোট ছোট ইটের টুকরো পানিতে নিক্ষেপ টুপ টুপ শব্দ যেন… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

মিটিমিটি তারাদের মিটমিট হাসি— রাতজাগা জোনাকীদের ছুটোছুটি— রজনীর সাথে হবে বরেণ্য প্রীতি--যেখানে পাহাড় ঘুমোবে জোছনার আলো মেখে--নিঃশব্দে কথা হবে মায়াবী চাঁদ, নক্ষত্রের সাথে--এমনি চন্দ্রাহত জোছনায় ভাবনাগুলো আরো বেশী করে নেওয়া যায় এলোমেলো, স্বপ্নগুলোকে আরো বেশী রঙ দিয়ে রাঙিয়ে নেওয়া যায় এমনি চন্দ্রাহত জোছনায়--নক্ষত্রখোচিত উজ্জ্বল আকাশ অথবা মেঘে ঢাকা জোছনায় প্লাবিত আলোর বন্যায় ভেসে যাওয়া অদ্ভুদ… [বিস্তারিত]

কেউ কথা রাখে না

মেহেরী তাজএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

একজন আমায় বলেছিল সে বাজিতে হারলে তার সেলফের প্রায় ৭৫০ টা বই সব আমার। সে বাজি হেরেছে। তবু বই গুলা দেয় নাই। এখন বলে ইবুক কালেকশন দিবে। একজন বলেছিল সে আমায় আইসক্রিম খাওয়ানোর আগে শীত নামবে না। শীত নেমে গেছে তবু সে আমায় আইসক্রিম খাওয়ায় নাই। কে যেন কবে বলেছিল চাওমিন খাওয়াবে। সেই আশায় বসে… [বিস্তারিত]

তুমি আসছ কখন?

অরণ্যএকান্ত অনুভূতি, কবিতা৩৭টি মন্তব্য

কি অদ্ভুত ব্যাপার বল তো! বসে আছি ল্যাপটপে অথচ আমি যেন তোমার প্রতীক্ষায় রয়েছি বসে কোন এক পার্কের বেঞ্চে। জায়গাটা আমি চিনিনা একদমই অথচ দেখতে পাচ্ছি সেই আমি যেন বসে। পরে আছি একটা পোলো শার্ট কাল প্যান্ট, জুতা ছাড়া। অথচ উনি বসে আছেন কি সুন্দর! বাবু হয়ে! কি অদ্ভুত! উনি স্যুট পরে বসে আছেন কাল… [বিস্তারিত]

এদেশে থেকে কোনোদিন ব্রেকফাস্ট করিনি। সকালের নাস্তা করি। আটার রুটি,সবজি/ডাল/ডিম/কলা এসব দিয়ে। রুটিকে ইচ্ছে থাকলেও রুডি বলতে পারিনা ছেলেদের অবাক করা চাউনি দেখে। তবে মনে মনে বলি'রুডি দাও,খামু'। এখানে কখনো লাঞ্চ করিনা। দুপুরের ভাত ভাই। সাদা ভাত,শাক/সবজি/ভর্তা/মাছ/গোস্ত/ডাউল এসব দিয়ে। কাচের প্লেটে ভাত তরকারি নিয়ে হাত দিয়ে আচ্ছা মত মেখে ভাত খাই যেমনটা খেয়েছেন আমার পর্ব-পুরুষ।… [বিস্তারিত]

কিছু চাওয়া আর কিছু পাওয়া

মামুনএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

অনুভূতিগুলো সব যেন গাছের পাতায় পাতায় ছুঁয়ে আছে। আর যেখান থেকে এর উৎপত্তি, সেই অদৃশ্য স্থানটি গাছের মগডাল থেকে মাটির বহু নীচে শেকড়ের সূচ-বিন্দুতে আসা যাওয়া করছে। থেকে থেকে 'ইলেক্ট্রিক ব্লু' বেদনাকে জাগিয়ে তোলা... সসীমের ভিতরে অসীমকে ধারণ করা... ক্ষুদ্র বীজের ক্রোশ বিস্তৃত বটবৃক্ষকে ডিসপ্লে করার এক চিরন্তন অতিমানবীয় কর্মকান্ডে ইর্ষনীয় নির্লিপ্ততায় ডুবে থাকা। অতঃপর… [বিস্তারিত]