মূল লেখায় যান

দৃশ্যপট : ১ ছোট বেলা থেকেই আমরা ঈদ , পূজা , নববর্ষ একসাথে পালন করে এসেছি। দুই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আমার মুসলমান ও হিন্দু বন্ধুরা বা প্রতিবেশী হিন্দু মুসলমান সবাই একই আনন্দে অংশ গ্রহন করেছি। ঈদের দিন দলবেঁধে আমাদের বাসায় হিন্দু মুসলমান সবাই আসতো। এখনো আমার হিন্দু বন্ধুরা ঈদের দিনে, আমাদের বাসায়… [বিস্তারিত]

বৃষ্টিকে অপছন্দ করার কোন কারণ নাই বরং একটা সময় ছিলো যখন নির্দিষ্ট সময়ে বৃষ্টির জন্য মনে মনে প্রার্থনা করতাম। ঈশ্বর তখন বেশীর ভাগ সময়ে আমার অনুকূলে ছিলেন বলেই শুল্ক ভ্যাট ছাড়াই আমার প্রার্থনা কবুল হয়ে যেতো। ক্লাস টু পড়ুয়া কোন অবোধ ছেলের প্রার্থনা ফিরিয়ে দেবার মতো ধৃষ্টতা ঈশ্বর অত সহজে দেখাতেন না। পেট ব্যাথা বলে… [বিস্তারিত]

৩ নভেম্বর, ১৯৭৫ , ইতিহাসের কলঙ্কিত দিন , স্বাধীন দেশে যুদ্ধের নেতৃত্বদানকারী মহান নেতাদের হত্যাযজ্ঞের দিন। ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্ধী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৭১ এর যুদ্ধে নেতৃত্বদানকারী প্রবাসি বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রী পরিষদের অন্য দুই সদস্য ক্যাপ্টেন এম. মনসুর… [বিস্তারিত]

উষ্টা খাওয়ার আগেঃ চাইনা কিছুই তোমায় ছাড়া তোমার আছে জানা, তোমায় পেলে ধন্য জীবন হবে ষোল আনা। এমন কথা বলতে প্রেমে- উষ্টা খাওয়ার আগে, ভোগে জীবন ধন্য নয় তো ধন্য জীবন ত্যাগে। উষ্টা খাওয়ার পরেঃ তোমায় পেয়ে পাইনি কিছুই দেউলিয়া হতে বাকি, সোনার জীবন আঙ্গার হলো দুঃখ কোথায় রাখি। এমন কথা প্রায় শোনা যায় উষ্টা… [বিস্তারিত]

ঝরাপাতা-২

সোনেলা রোদ্দুরবিবিধ১৭টি মন্তব্য

অরিত্র, এইসব হেমন্তের রোদেলা ভীষণ একাকি দুপুর গুলোতে আমার খুব ইচ্ছে করে তোমায় নিয়ে নিরুদ্দেশ হতে, শহরের এই ভীড় এড়িয়ে কোন প্রাচীন ঝুড়ি নামা বটের ছায়ায় বসে থাকতে ইচ্ছে করে। তুমিতো জানো বটের ছায়া আমার বড্ড প্রিয় রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায় আরো নরম হয়ে উঠবে তখন দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব… [বিস্তারিত]

অভ্যাস-৩

আদিব আদ্‌নানএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

শিশিরের শব্দে ভাঙে ঘুম ঘাসফুলের এখনও আগের মতই , ঘাসের ডগায় হীরকোজ্জ্বল শিশির বিন্দু অবিরাম গভীর মমতায় ; মুমুর্ষ হৃৎপিণ্ডের আসন্নপ্রসবা অন্ধকার পালিয়েছে সেই কখন ! [বিস্তারিত]

খিদে পেটে কবিতার গলিতে ঢুকতে ইচ্ছে করে না! ওসব গলি ওই চামচিকেদের পতিতালয় আর পান্থশালা! ওরা ওখানে মুখোস পরে যখন-তখন ঢোকে আর নেশার ঘোরে বীর্য বিনিময়, আবার ভদ্র বেশে বেরিয়ে যায়! মা বলে ওতো কবিতা মারিও না! বোনের বিয়ে,বাবার অসুখ! কোন শতাব্দীতে কবির হাত, ছেড়া নেকড়ায় চোখের জল মুছে, কবে ভাত দিয়েছে? বলতো হবু কবি!… [বিস্তারিত]

গত দুই তিন দিন থেকে শরীর খুব একটা ভালো নেই। আর শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকেনা। শরীরের সাথে মন সব সময় প্রতিযোগীতা করতে চায়, এটাই বুঝি প্রতিটা মনের সহজাত অভ্যাসের একটি। সবকিছু মিলিয়ে মনটা আমার উপর বেশ গোঁস্যা করেই আছে। ভালো লাগেনা কোন কিছুই। মন এমন এক আশ্চর্য চিজ ছোট খাটো যে কোন… [বিস্তারিত]

আমার অক্ষমতাগুলো -১

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি৩৭টি মন্তব্য

নখ কাটা খুব কঠিন একটি কাজ কিছু কিছু বিষয় আমি এখনো পারিনা । আমার যে বয়স তাতে এসব আর শেখারও সময় নেই। নখ কাটা এর মাঝে একটি। এটি যে আমার কাছে কত কঠিন একটি বিষয় , তা বুঝিয়ে বলতে পারাও কঠিন । এই মহা ঝামেলার কাজটি এখন আমার স্ত্রী বহন করছেন । তাঁকে ধন্য করেছি… [বিস্তারিত]

আমি জীবনে প্রথম প্রেমে পড়ি যখন , তখন প্রেম শব্দটার গভীরতা বুঝতাম না। কোন ক্লাশে পড়ি ঠিক মনে নেই, তবে এটা মনে আছে তখনো প্রাইমারির গন্ডি পেরোইনি। বিটিভিতে আফজাল, সুবর্না আর মেঘনার একটা ট্রায়াঙ্গল লাভস্টোরি মুলক নাটক দেখে আমার আফজালকে খুব ভালো লাগতে শুরু করে। আফজাল সুবর্নার মধ্যে ভাব থাকা সত্ত্বেও আফজালের মেঘনাকে বিয়ে করাটা… [বিস্তারিত]

অনেকেই সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। এখনো পর্যন্ত অনলাইনে-অফলাইনে অনেকেই নিত্য যুদ্ধ করে যাচ্ছেন দেশের ভাবমূর্তি রক্ষা ও মানবতার তাগিদে। কিন্ত এই যুদ্ধ করা আমার কাছে তেমন বিশেষ মহিমান্বিত কিছু নয়। কিন্তু, যুদ্ধটা যদি হয় 'জীবন বাজি রেখে', 'মৃত্যুর পরোয়া না করে', তখন সেটা আমার কাছে অকল্পনীয় মনে হয়। কারণও আছে। মনে পড়ে, অনেক আগে মুক্তিযুদ্ধের… [বিস্তারিত]

মাথায় জল ঢাললেই যে কোন নেশা কেটে যায়। কিন্তু শৌমিকের বেলায় তা একেবারেই প্রযোজ্য নয়। দুপুরে স্নান সারা হয়ে গেলেই শৌমিকের কফি পানের নেশাটা পেয়ে বসে। তখন এক কাপ কফি পান না করলে আর সে চোখ মেলে তাকাতেই পারেনা। অবশ্য শৌমিকের কফি পানের দৃশ্যটাও দেখার মতো। ঘরের সব কটা দরজা জানালা বন্ধ করে সবগুলো বাতি… [বিস্তারিত]

অপেক্ষা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

(একটি ব্যর্থ ভাবানুবাদ) যদি তুমি আস......... আমি চাই - একটু আলো দাঁড়িয়ে জানালায় রাজপথে চাই দেখতে আনন্দের জনস্রোত, চাই কারো অনুগ্রহ। রাত্রি আমার কেন তুমি এত স্বল্পতায় স্বল্পতম‌... মিলনের অপেক্ষায় বাতাস, পাতাদের সাথে... ক্ষীণ রাত্রি আমার যন্ত্রণায় বিভোর। এই........... শুনতে কি পাও ছায়াদের কানাকানি ? ব্রাত্য আমি আনন্দ অনুভবে অভ্যস্ত নিন্দায় ও। কিছু একটা ঘটছে… [বিস্তারিত]

শীত কাঁতুরে মেঘষোড়শীর ঘাসের ঠোঁটে আলতো চুমু! ঘাসের শিহরনে-জাগরনে বনকূল জাগে ! বাঁকা চোখে! বনস্পতির কলঙ্ক পড়ে চাপা, চাঁদের ঘোমটার ছাপে! পোকার দল চিৎকার জুড়ে, ক্ষনিকের ধন-যশের লোভের তোড়ে! এই রে জাত গেল! কুল গেল! ওদের অন্য-প্রান্তে তোলো! সারা শরীর ভয় জুড়ে, রাত-ভোর অপবাদে, ঘাসের চোখে অশ্রু ঝরে! রাত্রি শেষে ঘুম চোখে বেশ সুর্য হাসে!… [বিস্তারিত]

যে গান বিশ্বের…

জবরুল আলম সুমনঅন্যান্য, বিবিধ, সঙ্গীত১১টি মন্তব্য

We shall overcome We shall overcome We shall overcome some day. Oh, deep in my heart I do believe We shall overcome some day... উপরের গানটি সারা বিশ্বের মানুষের আশা আকাঙ্ক্ষার গান। এই গানের মালিক সারা বিশ্বের মানুষ। এই গানের মালিক সারা বিশ্বের নিগৃহীত মানুষ, এই গানের মালিক সকল সৎ প্রতিবাদী মানুষ, এই গানের মালিক… [বিস্তারিত]