মূল লেখায় যান

উষ্টা খাওয়ার আগে ও পরে…

জবরুল আলম সুমনঅন্যান্য, কবিতা, বিবিধ, রম্য, সমসাময়িক১৮টি মন্তব্য

উষ্টা খাওয়ার আগেঃ
চাইনা কিছুই তোমায় ছাড়া
তোমার আছে জানা,
তোমায় পেলে ধন্য জীবন
হবে ষোল আনা।

এমন কথা বলতে প্রেমে-
উষ্টা খাওয়ার আগে,
ভোগে জীবন ধন্য নয় তো
ধন্য জীবন ত্যাগে।

উষ্টা খাওয়ার পরেঃ
তোমায় পেয়ে পাইনি কিছুই
দেউলিয়া হতে বাকি,
সোনার জীবন আঙ্গার হলো
দুঃখ কোথায় রাখি।

এমন কথা প্রায় শোনা যায়
উষ্টা খাওয়ার পরে,
তোমায় পেয়ে নষ্ট জীবন
স্পষ্ট কষ্টে মরে।

জবরুল আলম সুমন
সিলেট।
২৪শে মে ২০১১ খৃষ্টাব্দ।

মোট পড়েছেনঃ ১৭৪২জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. জেনে প্রীত হইলাম যে আমার রম্য লেখা আপনার ভালো লাগছে… 🙂 🙂 🙂
      আমি চাইনা আপনি উষ্টা খান, সোজা হয়েই থাকুন, ঘাড় বাকা করলেই স্ত্রৈণ হওয়ার হাতছানি… 🙁
      সাথেই থাকুন, আরোও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি… 🙂 অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।