রমজান মুসলমানদের যেন এক আমেজের মাস। চাঁদ ওঠা থেকেই শুরু হয় মুসলমানদের এ আমেজ। চাঁদ দেখার সাথে সাথেই পাড়ার দুষ্টু ছেলেরা পটকা ফুটিয়ে, দলবেঁধে চিৎকার করে চাঁদকে বরণ করে নেয়। রাত একটা থেকে শুরু হয় মাইকে ঘোষনা- ‘ওঠো মা বোনেরা ওঠো, সেহেরীর সময় হয়েছে ওঠো’। বিশেষ করে গ্রাম বা মফস্বল শহর গুলিতে রাত যেন সরগরম,… [বিস্তারিত]
বিভাগ: সমসাময়িক
আপনার আশেপাশের কিছু মানুষকে হাজার চেষ্টা করেও আপনি যেমন সচেতন করতে পারবেন না তেমনি কিছু মানুষের মনে গেঁথে গিয়েছে বর্তমানে করোনায় যা কিছু হচ্ছে তা সরকারের কারসাজি। তাদের একাংশ মনে করে দেশে করোনায় যত মৃত্যু হচ্ছে আসলে তারচেয়ে সরকার বাড়িয়ে বলছে বেশী এবং আরেক অংশ মনে করে করোনা টেস্টের ফলাফলে আক্রান্ত না হয়েও অনেককেই পজিটিভ… [বিস্তারিত]
আবার সেই পুরনো ঢাকা। রাজধানীর আরমানিটোলার একটি আবাসিক ভবনে আগুন লেগে চার জনের মৃত্যু। পুরনো ঢাকার প্রায় প্রতিটি বাড়ির নীচ তলায় বিভিন্ন কারখানা বা গুদাম ঘরের কাজে ব্যবহার করা হয়। পুরনো ঢাকার চকবাজার, ইসলামবাগ, আরমানিটোলা, রহমতগঞ্জ, লালবাগ এসকল এলাকার প্রায় প্রতিটি বাড়িতে রাবার, প্লাস্টিক জাতীয় বস্তুর কারখানা রয়েছে। এসব কারখানায় ব্যবহারকৃত কাঁচামাল অতিদাহ্য পদার্থ। এসকল… [বিস্তারিত]
আমজনতার ছোট মুখে বড় কথা মানায় না। কিংবা বললেও কারও কিছু যায় আসে না। তারপরও ছোট মুখ চুলকায় বেশী। তাই আমজনতার কলম উঠলেও প্রেমের গল্প বা কবিতাই সম্বল। ফেসবুকে গেলেই দেখতে পাচ্ছি পুলিশ রিক্সা ভেঙ্গে দিয়েছে আর সে হাউমাউ করে কাঁদছে। আমজনতা আমরা হা- হুতাস করে বলছি- বেটা খচ্চর পুলিশ কতো খারাপ! গরীব মানুষও দেখে… [বিস্তারিত]
প্রতিদিনই ভাবি আজ কিছু লিখবোই। কিন্তু দিনশেষে রাত নেমে ফুরিয়ে গেলেও লেখারা আসে না আমার কাছে। ডেকে ডেকে কেবলই ক্লান্ত হওয়া, ক্লান্তি শুষে নিতে দু'চোখ উপচে ঘুম আসে কিন্তু শব্দেরা নীরব! আচ্ছা, শব্দদেরও কি লকডাউন আছে? চলছে পবিত্র মাহে রমজান। একমাসের সিয়াম সাধনার কাঙ্ক্ষিত মাস! এমন কে আছে যিনি জীবনে একবার হলেও এইমাসের সবগুলো রোজা… [বিস্তারিত]
এক ব্যাক্তির এদিক সেদিক দৌড়াদৌড়ি দেখে জিঞ্জাসা করলাম। -কীরে ভাই এভাবে দৌড়াছ কেন? -কী করব ভাই উপায় নেই -কেন কী হইছে? -কেন কী হইছে মানি!তুমি কী কিছুই বুঝতে পারছো না? লোকটি হাফাতে হাফাতে কথাগুলো বলে হঠাৎ থেমে গিয়ে বললেন। -অ তুমি!তুমি বুঝবা কেমনে! তুমিতো সোনার চামচ মুখে লইয়া জন্মাইছো।আমাগো মত গরীবের ঘরে জন্ম নিতা তাইলে… [বিস্তারিত]
দীর্ঘ শীতের আড়মোড়া ভেঙ্গে নিউইয়র্ক নগরীর প্রকৃতিতে এখন বসন্ত বাতাস বইছে। বাড়ির উঠোন জুড়ে ওলটপালট রোদ্দুর খেলা করে। প্রকৃতিতে ফুল ফুটতে শুরু করেছে। ডালে ডালে পাখিরা গাইছে। কখনোবা ডাল ছেড়ে উড়ে যাচ্ছে সুনীল আকাশের দিকে। পাখির গান ইদানিং কেনো যেন কান্নার মতো মনে হয়। হয়তবা নিজ মাতৃভূমিতে ক্রমান্বয়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গিয়েছে, সেই উদ্বেগ আর… [বিস্তারিত]
করোনায় মৃত্যুর মিছিল। গতবছরের পুনরাবৃত্তি হচ্ছে সবকিছুতেই। আবার পুলিশ, মাইকিং, সচেতনতামূলক পোষ্টার, বিভিন্ন এ্যাড, সারাক্ষন টিভিতে সচেতনতামূলক খবর। এতসবের পরও করোনা ভাইরাসের কারনে গতবছরের চেয়ে আজ সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। কারন এত লেখালেখি, প্রচার , বলাবলি আমাদের কানেই যেন ঢুকছে না। নানা মুনির নানা দাঁত কেলানী মতামতকে উপেক্ষা করে এবারের করোনা ভাইরাস আগ্রাসী রুপ নিয়েছে। একজনের… [বিস্তারিত]
করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে যে উদ্বেগ উৎকণ্ঠায় ভূক্তভোগীরা দিনকাল অতিক্রান্ত করছেন সেটি নিজের চোখে না দেখলে অনুধাবন করতে পারবেন না। কর্মস্থলে প্রতি ঘন্টায় লাশের মিছিলে স্বজনদের আহাজারি শুনছি। দেখছি মৃতদের দাফনকাফন সম্পন্ন করার অগ্রীম প্রস্তুতি হিসেবে খুঁড়ে রাখা সারি সারি কবর! এগুলো বর্ণনা করলেও বুক কেঁপে ওঠে। এই দূরবস্থার জন্য কোন একপক্ষ দায়ী নয়। জনগণের… [বিস্তারিত]
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর, আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি— খোকা তুই কবে আসবি! – আবু জাফর ওবায়দুল্লাহর এই কবিতায় কুমড়ো, সজনে ,পুঁই লতার কথায় মায়ের অপেক্ষা; যুদ্ধরত খোকার জন্য মায়ের আকুতি। কুমড়ো ফুল,পুঁই লতা,সজনে ডাটাসহ নানা হারাতে বসা সুস্বাদু সবজি এখন আমরা নিজেরাই চাষ করছি। বাসা বাড়ির… [বিস্তারিত]
করোনাভাইরাস সংক্রমনের হার বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপটে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলা যায়। কিছুদিন আগেও করোনাভাইরাস সংক্রমণ কমে যাচ্ছে মনে করা হলেও বর্তমানে তা আবার ভয়ঙ্কর রুপ নিচ্ছে। গত ২৯ মার্চ ২০২১ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ হাজার ১৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ… [বিস্তারিত]
করোনা ভাইরাসের শুরু ২০১৯ ডিসেম্বরে। তখন ভাইরাস টি শুধু চীনে আছে ভেবে, সত্যি কথা ততটা মাথা ঘামাইনি।ধীরে ধীরে এর প্রভাব ব্যাপক আকারে বিস্তার লাভ করলে একটু একটু চিন্তা করতে শুরু করি।বিদ্যালয়ে সাধারন স্বাস্থ্যবিধি কথা বলা শুরু করি তখন অবশ্য এই বিষয়ে কোনো কথা, সাধারন নির্দেশনা পাই নি। তবু ও আমি শিক্ষার্থীদের সাধারন স্বাস্থ্য বিধি মেনে… [বিস্তারিত]
এলো এলো করে সত্যি চলে এলো করোনার দ্বিতীয় ঢেউ, এ ঢেউ মহামারী আকারের ঢেউ হতে পারে বাংলাদেশের জন্য তা ভেবে দেখেছেন কি? এখন সময় হয়েছে ভেবে দেখার। এর আগে শীতের শুরুতেই প্রেডিকশন ছিলো দ্বিতীয় ঢেউ আসবে বলে এবং তা শীতেই কিন্তু সব প্রেডিকশনকে দুমড়ে মুচড়ে দিয়ে শীত চলে গেলো কিন্তু গরম শুরু হতেই বাড়তে লাগলো… [বিস্তারিত]
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার হেফাজত নেতার কয়েক হাজার অনুসারী একটি হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাট চালিয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। আতঙ্কে গ্রাম ছেড়ে চলে গেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। গত ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের সমাবেশে আসেন মামনুল হকসহ কেন্দ্রীয়… [বিস্তারিত]
‘‘সমাজ, পরিবার সবকিছু উলটো পথে হাঁটছিল৷ সব প্রতিবন্ধকতা ভেদ করেই আজকের জায়গা তৈরি করতে হয়েছে৷’’ ডয়চে ভেলেকে বলছিলেন তাসনুভা আনান শিশির, বাংলাদেশে প্রথম টেলিভিশনে সংবাদ পাঠের সুযোগ পাওয়া ট্রান্সজেন্ডার নারী৷ সম্প্রতি বাংলাদেশের তাসনুভা আনান শিশিরকে নিয়ে তোলপার,হৈচৈইয়ের শেষ নেই। কারন ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা হিসেবে তিনি বৈশাখী টিভিতে যোগদান করেছেন। কিন্তু আমার একটি প্রশ্ন বারবার মাথায়… [বিস্তারিত]























