মূল লেখায় যান

বৃষ্টি ভালোলাগে না

রিমি রুম্মানকবিতা১৬টি মন্তব্য

আকাশ কালো আঁধার করা বৃষ্টি যদি ঝরে
মনের ছোট্ট কুটিরে নীল বিষণ্ণতা ভর করে
শ্মশানের নীরবতা নামে সকলের অগোচরে।

সেদিনও এমন আঁধারে ছেয়েছিলো ধরা
মুষলধারে ঝরেছিল উঠোন প্লাবিত বৃষ্টিধারা
যেদিন বাবাকে শেষযাত্রায় নিয়ে গেলো ওরা।

চিরকালের ঝকঝকে তকতকে দেহখানা বাবার
ক্যামন প্যাক- কাঁদায় মিশে হলো একাকার
ভাবতেই নেমে আসে হৃদয় বিদীর্ণ করা হাহাকার।
একদা তুমুল ভালোলাগার রিমঝিম বৃষ্টির শব্দ
ইদানিং শেলের মত বিঁধে হৃদয়ে, করে স্তব্দ।

বিদায় বেলায় হাতখানি রাখা হলোনা কপালে
ভিজানো হলোনা মুখখানি দু’ফোঁটা তৃষ্ণার জলে
ইট-পাথর-কংক্রিটের স্বপ্নিল প্রবাস, অনেক দিয়েছে
কিছু কি কম আমার কেড়ে নিয়েছে____???

মোট পড়েছেনঃ ৯০৫জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. বিদায় বেলায় হাতখানি রাখা হলোনা কপালে
    ভিজানো হলোনা মুখখানি দু’ফোঁটা তৃষ্ণার জলে
    ইট-পাথর-কংক্রিটের স্বপ্নিল প্রবাস, অনেক দিয়েছে
    কিছু কি কম আমার কেড়ে নিয়েছে (y)

  2. শিরোনাম দিতে ভূলে গেছেন আপু। কবিতায় প্লাস দিলাম।
    ও ভালো কথা বৃষ্টি আমার অনেক ভালো লাগে। আপনার কবিতায় কষ্টের কিন্তু বৃষ্টিকে ভালোলাগার গূঢ় সত্য লুকিয়ে আছে।

    1. বৃষ্টি অনেকের মত আমারও ভালোলাগতো একসময়। বাবার কবরটা যখন বৃষ্টির পানিতে প্যাক কাদায় নষ্ট হল, বুকের ভেতরটা হুহু করে কেঁদে উঠলো। ভাল থাকবেন।