মূল লেখায় যান

•••••••আমার প্রেমিকারা•••••••

বায়রনিক শুভ্রকবিতা৭টি মন্তব্য

বলেছিলো আমার এক প্রেমিকা-
মেয়েদের অন্তর্বাসের আর এক নাম কাঁচুলি,
খুব আবেগ নিয়ে তার কাঁচুলি দেখতে চেয়েছিলাম;
জবাবে সে মৃদু হেসেছিলো।

কেউ দিয়েছিলো ঠোটে-
নোনা স্বাদে অমৃতের ছোয়া;
অপেক্ষায় থাকতাম সে অমৃত পানের।

অন্যজন জানিয়েছিলো ঋতুস্রাবকালে
নাভিদেশে ব্যাথার কথা।
মুচকি হেসে বলেছিলাম,
এসো তোমার ব্যাথায় আদর করে দেই।

আমার প্রেমিকারা অনেক কিছু শিখিয়েছিল;
কিন্তু, তাদের ভুলে যাওয়ার উপায় কি-
সেটা কেউই জানায়নি।।

মোট পড়েছেনঃ ৮৫০জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।