মূল লেখায় যান

হ্যালো মোদি

নিতাই বাবুএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

হ্যালো মোদি!
মুসলিম নিধন করতে কে দিয়েছে বুদ্ধি?
আপনার কি নেই কোনও বুদ্ধি-সুদ্ধি?
বুদ্ধি যদি না-ই থাকে মহাশয় মোদী,
ক্ষমতা ছেড়ে বলুন, “আমি চা-ওয়ালা মোদী!”
জিজ্ঞেস করতাম আপনাকে পেতাম যদি!

হ্যালো মোদি!
যেখানে যুগযুগ ধরে হিন্দু-মুসলমান মিলে,
হাতে হাত রেখে মিলেমিশে একসাথে চলে।
সেখানে কেন বিষের আগুন দিয়েছেন ঢেলে?
আনন্দ উল্লাস করছেন মসজিদ ভেঙে ফেলে!
এতে আমাদেরও দিয়েছেন বিপদে ফেলে!
ইশ! একবার আপনাকে পেতাম যদি!

ছবি ইন্টারনেট থেকে। 

মোট পড়েছেনঃ ১০০৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

  1. মানুষ কখনও মানুষ নিধন করতে পারে না।
    যারে মানুষ নিধনে মহাপরিকল্পনা করে ওদের কোনো বিশেষণ নাই।
    সুন্দর লিখেছেন কবিতার মতো হোক সমাজ ভাবনা।

    1. ভারতের রাজনৈতিক দল বিজেপি ভারত জনগণের দুশমন! এঁদের মূল লক্ষই অন্যরকম! এঁরা মুসলিম বিদ্বেষী। এঁদের কারণে এদেশে আমাদেরও ক্ষতি হয় বা হচ্ছেও।
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নাজমুল দাদা।

    1. সামনের নির্বাচনে ভারতবাসীর উচিৎ হবে এই বিজেপি’কে বয়কট করা। নাহয় এঁদের জন্য আমাদেরও সমস্যা হবে।
      সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মজিবর দাদা।

  2. নির্বুদ্ধিতার চরম খেসারত দিতে হবে সারা বিশ্বকে। এ ব্যটা মোদীকে সহ্য করা কঠিন হয়ে পড়েছে। ধন্যবাদ দাদা কবিতায় প্রতিবাদ জানানোর জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. ভারতের বিজেপির ঘটানো লঙ্কাকাণ্ডে নিজেই এদেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি, শ্রদ্ধেয় দিদি।
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

    1. পৃথিবীর আয়ু মনে হয় শেষ হয়ে আসছে, শ্রদ্ধেয় কবি মহারাজ। তাই হয়তো একদিকে কোরোনা ভাইরাসের পাদুর্ভাব, অন্যদিকে বিজেপি’র মোদি সরকারের উৎপাত! খুবই ভাবিয়ে তুললো!
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মহারাজ।

    1. ভারতবাসী তা মনে হয় এবার করবেই করবে। ওঁদের বয়কট না করা পর্যন্ত ভারতবাসীর শান্তি-সহ আমাদেরও শান্তি হবে না।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ-সহ শুভকামনা থাকলো।

  3. “সেখানে কেন বিষের আগুন দিয়েছেন ঢেলে?
    আনন্দ উল্লাস করছেন মসজিদ ভেঙে ফেলে!”

    মোদি মিয়া খেলছে আজ আগুন নিয়া
    সেই আগুনে জ্বলবে ভারত
    মোদি যাবে পালাইয়া।
    শুভ কামনা দাদা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?